প্রয়াত শিল্পপতি ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, মরহুম ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও বিমানঘাঁটির ফ্যালকন হলে তাঁর পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ২০ এপ্রিল (শনিবার) বিকালে মিরপুর ডিওএইচএসে মেয়ের বাসায় অসুস্থ হয়ে পড়েন ৮৪ বছর বয়সী রাশেদ মাকসুদ খান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার (২১ এপ্রিল) গুলশান সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান সঞ্চালিত স্মরণ সভায় আলোচনা করেন ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনাল এর এমডি, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মাহমুদুল হক, সহকারী বিমান বাহিনী প...
