সোমবার, জুন ২৯

সংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২২জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২২জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ১৪১ পিস ইয়াবা, ১১ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের হয়েছে।...
ইরাকে সমকামীবিরোধী আইন পাস
আন্তর্জাতিক, সংবাদ

ইরাকে সমকামীবিরোধী আইন পাস

ইরাকের সংসদে সমকামীবিরোধী একটি আইন পাস করা হয়েছে। এতে সর্বোচ্চ সাজা রাখা হয়েছে ১৫ বছরের কারাদণ্ড। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতেই আইনটি পাস করা হয়েছে বলে জানানো হয়। তবে এর নিন্দা জানিয়েছে অ্যাক্টিভিস্টরা। কারণ সম্প্রতি দেশটিতে এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর হামলা বেড়েছে।জানা গেছে, গৃহীত আইনটির লক্ষ্য হলো ইরাকি সমাজকে নৈতিক অবক্ষয় ও সমকামিতার আহ্বান থেকে রক্ষা করা। আইনটিতে সমর্থন জানায় শিয়া মুসলিম নিয়ে গঠিত সংসদে বড় একটি জোট।পতিতাবৃত্তি ও সমকামিতার বিরুদ্ধে লড়াইয়ের এই আইনে সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তাছাড়া এই ইস্যুকে যারা প্রমোট করবে তাদের জন্য সাত বছরের কারাদণ্ডের কথা জানানো হয়েছে।অস্ত্রপচারের মাধ্যমে শারীরিক পরিবর্তনের বিষয়টিকে অপরাধের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া যারা এসব অস্ত্রপচারের সঙ্গে যুক্ত থাকবে তাদেরও শাস্তির আওতায় আনা হয়েছে।...
আজ ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টি হবে যেখানে
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

আজ ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টি হবে যেখানে

সিলেটের ওপর দিয়ে আজ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।...
রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯জন নিহত
আন্তর্জাতিক, সংবাদ

রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯জন নিহত

ফিলিস্তিনের রাফা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় আবু তাহা নামে এক ব্যক্তির পরিবারের ৯ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক শিশুকে। এক প্রতিবেশি বিধ্বস্ত ভবনটির বারান্দা থেকে শিশুটিকে উদ্ধার করেন। খবর আল জাজিরার।ওই প্রতিবেশি বলেন, আমি শিশুটিকে তাদের বারান্দা থেকে উদ্ধার করেছি। শিশুটি সেখানে ঝুলে ছিল। সেই হয়তো তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি।ইসরায়েলি বাহিনী যে বাড়িতে হামলা চালিয়েছে ওই বাড়ির মালিক একজন পারফিউম বিক্রেতা। তিনি কোনো রাজনৈতিক বা সশস্ত্র দলের সদস্য নন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ইসরায়েলি বাহিনী ওই বাড়ির ওপর হামলা চালায়।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রাফা এবং গাজা সিটিতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী এবং শিশুও রয়েছে।গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স...
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৯শে এপ্রিল) ব্যাংকক থেকে দেশে ফিরবেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে (স্থানীয় সময়) ব্যাংকক ত্যাগের কথা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকায় পৌঁছাবেন।’প্রেস উইং থেকে আরও জানানো হয়, শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরে ২৪শে এপ্রিল বিকেলে ব্যাংককে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার ও গান স্যালুট জানানো হয়।শেখ হাসিনা এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ বলে বর্ণনা করেছেন, কারণ এটি দুদেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ দিয়েছে। প্রধ...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের “Alumni Reconnect” অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের “Alumni Reconnect” অনুষ্ঠিত

প্রেসিডেন্সী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাফেয়ার্স এর উদ্যোগে ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার সন্ধ্যায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য “Alumni Reconnect” শিরোনামে একটি পুনর্মিলনের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিকেল থেকেই প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ইউনিভার্সিটির প্রাঙ্গণে আসা শুরু করে। ইউনিভার্সিটির টিএসসি-তে আয়োজন করা হয় “কফি আড্ডার”। বেলা গড়ানোর সাথে সাথে জমে উঠে এই কফি আড্ডা। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে উঠেন। সাথে সাথে চলে পরস্পরের কুশল বিনিময়। এই আড্ডা চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।তারপর শুরু হয় “Alumni Reconnect” এর মূল পর্ব ‘আলোচনা অনুষ্ঠান’। প্রেসিডেন্সী ইউনিভার্সিটির অ্যালামনাই এসোসিয়েশন গঠন ও ইউনিভার্সিটির উন্নতিকল্পে অ্যালাম...
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সংবাদ

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল শিক্ষার্থী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তীব্র গরমে বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে সুমি আক্তার (১৪) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে।সুমি আক্তার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামের সুমন মুন্সীর মেয়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েসুর রহমান বলেন, তীব্র গরমে আমাদের বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অচেতন হয়ে যায়। পরে আমরা তাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এখন তার অবস্থা অনেকটাই ভালো।এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. প্রণয় মান্না দাস বলেন, দাবদাহের কারণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এখন তার অবস্থা শঙ্কামুক্ত।...
যশোরে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু
সংবাদ, সারাদেশ

যশোরে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

যশোর সদর উপজেলায় আহসান হাবিব (৩৭) নামে এক শিক্ষক ধান কেটে বাড়ি ফেরার পর মৃত্যু হয়েছে।রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি মারা যান। আহসান হাবিব যশোর সদরের আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন।স্থানীয়দের ধারণা, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে সংশ্লিষ্ট ডাক্তার বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম বলেন, আহসান হাবিব সকালে মাঠের ধান কেটে বাড়িতে আসেন। বাড়িতে এসেই সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা এবং শরীর জ্বালাপোড়ায় কাতরাতে থাকেন। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা, প্রচণ্ড তাপের কারণে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চ...
প্রয়াত শিল্পপতি ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রয়াত শিল্পপতি ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, মরহুম ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খানের স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও বিমানঘাঁটির ফ্যালকন হলে তাঁর পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ২০ এপ্রিল (শনিবার) বিকালে মিরপুর ডিওএইচএসে মেয়ের বাসায় অসুস্থ হয়ে পড়েন ৮৪ বছর বয়সী রাশেদ মাকসুদ খান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার (২১ এপ্রিল) গুলশান সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান সঞ্চালিত স্মরণ সভায় আলোচনা করেন ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনাল এর এমডি, বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মাহমুদুল হক, সহকারী বিমান বাহিনী প...
ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সংবাদ

ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইউনিভার্সিটি

মাতৃভাষার পাশাপাশি বিদেশি ভাষা শেখার গুরুত্ব ও চাহিদার কথা বিবেচনা করে ভাষা শিক্ষা কোর্স চালু করছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। চাইনিজ ভাষা শিক্ষা কোর্স শুরুর মধ্য দিয়ে আগামী জুলাই মাস থেকে এ ভাষা শিক্ষা কোর্স চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে জাপানিজ, তুর্কী, ফারসি, আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা কোর্স চালু করা হবে।২৭ এপ্রিল ২০২৪ (শনিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চাইনিজ ডিরেক্টর ড. ইয়াং হুই। সেন্টার ফর জেনারেল এডুকেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়া...