গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৫
গাজার খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী এবং শিশুও রয়েছে। আল জাজিরার এবং ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা নাসের হাসপাতালের কমপ্লেক্সে গণকবর থেকে শত শত মরদেহ উদ্ধার করেছেন। অন্তত ৩৯২ মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। মূলত তিনটি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহর মধ্যে ১৬৫টি চিহ্নিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এরপরই সেখানে গণকবরের সন্ধান মেলে।হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই ...
