বুধবার, ফেব্রুয়ারি ৪

সংবাদ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ২জন নিহত
সংবাদ, সারাদেশ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ২জন নিহত

ময়মনসিংহ সদর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।...
আরও বাড়তে পারে তাপমাত্রা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

আরও বাড়তে পারে তাপমাত্রা

শনিবার (২৭ এপ্রিল) দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। একই সঙ্গে দুই বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এটিই চলতি গ্রীষ্ম মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। একই সঙ্গে রাজশাহী এবং পাবনার ঈশ্বরদীতেও দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গত কিছুদিন ধরেই দেশের বেশিরভাগ অঞ্চলজুড়ে বইছে তাপপ্রবাহ। তাপপ্রবাহ কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা।শুক্রবার সিলেটে ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবারও সিলেটে বৃষ্টি হতে পারে, একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছেন আব...
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে মিসাইল হামলা হুতিদের
আন্তর্জাতিক, সংবাদ

যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে মিসাইল হামলা হুতিদের

যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে লোহিত সাগরের মূর্তিমান আতঙ্ক হুতিরা। শুক্রবার (২৬ এপ্রিল) লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়ে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে। বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।অপরদিকে এক টেলিভিশন ভাষণে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি আঘাত হানতে সমর্থ হয়েছে।তিনি আরও জানান, ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বাহিনী।‘আন্দ্রোমেদা স্টারে’ নামের এই ট্যাংকারটি বেশ বড় একটি জাহাজ। তবে হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। ...
সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী আহত
আন্তর্জাতিক, সংবাদ

সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী আহত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইসরায়েলের উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির হাসপাতালে ভর্তি হয়েছেন। এ গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।ইসরায়েলি মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে বেন গভিরের গাড়িটি চলাচলের সময় উল্টে যায়। পুলিশ কমিশনার কবি সাবটাই সাংবাদিকদের জানান, গাড়ি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।পুলিশ জানিয়েছে, বেন গভির কিছুক্ষণ আগে যে স্থান ত্যাগ করেন। সেই স্থানে ছুরি হামলার ঘটনা ঘটে।কেন্দ্রীয় জেলা পুলিশের প্রধান আভি বিটন বলেন, ‘২১ বছর বয়সী এক তরুণ ১৯ বছর বয়সী এক কিশোরীকে ছুরিকাঘাত করে।’তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক বেসামরিক লোক তাকে গুলি করে।’ এর বেশিকিছু তিনি বলেন...
শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার গরিব-দুখী মানুষের জন্য এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ, ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে সব সময় অনুপ্রাণিত করবে।শনিবার (২৭শে এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ কে ফজলুল হক এদেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আজীবন কাজ করেছেন।শেখ হাসিনা বলেন, কৃষকদের অধিকার আদায়ে এ কে ফজলুল হক সব সময় সোচ্চার ছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থরক্ষায় কৃষি ঋণ আইন এবং প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন। জমিদাররা রায়তদের ওপর যে ...
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী আজ
জাতীয়, সংবাদ

শেরে বাংলার মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচি অনুযায়ী মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় এই নেতার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শনিবার (২৭শে এপ্রিল) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।বিকাল ৪টায় মতিঝিল কিচেন ইয়ার্ড পার্টি সেন্টারের ভিআইপি রুমে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।শেরে বাংলা ১৯৬২ সালের ২৭শ...
দুই ভাইকে পিটিয়ে হত্যা : চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

দুই ভাইকে পিটিয়ে হত্যা : চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিত কুমার সরকারকে গ্রেপ্তারে সহায়তা করতে পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন।গতকাল শুক্রবার রাতে মধুখালীর ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন।জেলা প্রশাসক বলেন, ‘চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন হ্যাভিচ্যুয়াল অফেন্ডার (স্বভাবগত অপরাধী)। তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন। এর আগে আমরা মাগুরায় তার অবস্থান শনাক্ত করি। কিন্তু অভিযান চালানোর আগে তিনি যশোরে পালিয়ে যান।’কামরুল আহসান তালুকদার বলেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে এর আগে দুইবার বরখাস্ত করা হয়েছিল। একবার ইউএনওর ওপরে হামলার ঘটনায় এবং আরেকবার টিসিবির কার্ড দুর্নীতির কারণে। দুইবারই উচ্চ আদালতে আপিল করে...
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৫
আন্তর্জাতিক, সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৫

গাজার খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী এবং শিশুও রয়েছে। আল জাজিরার এবং ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা নাসের হাসপাতালের কমপ্লেক্সে গণকবর থেকে শত শত মরদেহ উদ্ধার করেছেন। অন্তত ৩৯২ মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। মূলত তিনটি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহর মধ্যে ১৬৫টি চিহ্নিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এরপরই সেখানে গণকবরের সন্ধান মেলে।হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই ...
ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সুখবর
আন্তর্জাতিক, ধর্ম ও দর্শন, সংবাদ

ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সুখবর

ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এখন সৌদি আরবের যেকোনো ভিসা থাকলেই ওমরাহ পালন করা যাবে। আলাদা করে ওমরাহ ভিসার প্রয়োজন নেই। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে। ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরাহ পালন করতে পারবেন।হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ব্যাপারে বলেছে, ‘আপনার ভিসা যাই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।’সৌদিতে আসার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।...
‘এ’ ইউনিট দিয়ে আজ শুরু গুচ্ছের ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ১৫ জন
শিক্ষাঙ্গন, সংবাদ

‘এ’ ইউনিট দিয়ে আজ শুরু গুচ্ছের ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ১৫ জন

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এদিন ‘এ’ ইউনিট দিয়ে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান।তিনি বলেন, ‘এ’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ এর অধীনে আরও পাঁচটি উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের সব ...