চালু হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় সঞ্চালন লাইন
পাবনা জেলার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহের জন্য তৃতীয় সঞ্চালন লাইনটি প্রস্তুত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্ৰ পর্যন্ত ৮৯ দশমিক ৯২ কিলোমিটার দীর্ঘ ‘৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনটি চালু করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ-পিজিসিবি।পরীক্ষামূলক উদ্বোধনের পর থেকেই সঞ্চালন লাইনটি সচল থাকবে। এ কারণে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।দেশের সর্ববৃহৎ এই বিদ্যুৎকেন্দ্রটি চলতে বছরের শেষ নাগাদ উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই আলোকে প্রস্তুত করা হচ্ছে সঞ্চালন লাইনগুলো। মোট ছয়টি সঞ্চালন লাইনের মাধ্যমে রূপপুর ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এই পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন করা হবে।এর মধ্যে স্থাল...
