Tuesday, September 29

সংবাদ

মানবতার মুখোশ পরা মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

মানবতার মুখোশ পরা মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়।বৃহস্পতিবার (২ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে জালজালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে করা মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ রয়েছে। সে চিকিৎসক না হওয়া সত্ত্বেও মৃত্যু সনদ প্রদান করতো। চক্রের সঙ্গে যারা জড়িত আছে তাদের সনাক্ত এবং ন্যায় বিচারের স্বার্থে সাত দিনের রিমান্ড...
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
জাতীয়, সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার তাপদাহে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। নোটিশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।বৃহস্পতিবার (২ মে) রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে বলা হয়েছে যদি একান্তই শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের সময়ে ক্লাসের সময় সকাল শিফট ভোর ৬টা থেকে সকাল ৮টা এবং ডে শিফট সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চালু রাখতে হবে। পাশাপাশি প্রচলিত পেপার প...
আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরী করছে এশিয়ান ইউনিভার্সিটি : এইউবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সংবাদ

আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরী করছে এশিয়ান ইউনিভার্সিটি : এইউবি উপাচার্য

স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন সিরোমনি ও কালচারাল ফেস্ট আয়োজনের মধ্য দিয়ে নবাগত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।নয়নাভিরম প্রাকৃতিক পরিবেশ আর সুবিশাল ক্যাম্পাস দেখে নবীন ছাত্রছাত্রীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। তারা তাদের আগামীর স্বপ্ন বাস্তবায়নে বেছে নিয়েছে স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষার অলোকবর্তিকা এই বিশ্ববিদ্যালয়কে।ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান, মালয়েশিয়া আইআইইউএম এর গোল্ড মেডালিস্ট, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ জাফার সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ও অষ্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড...
৫২ বছরের ইতিহাসে দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড যশোরে
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

৫২ বছরের ইতিহাসে দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড যশোরে

৫২ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এ জেলায় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশের নথিভুক্ত ইতিহাসের সর্বোচ্চ হওয়া তাপমাত্রা। এ হিসেবে ১৯৭২ সালের পর ৫২ বছরের মধ্যে মঙ্গলবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।এর আগে, ১৯৯৫ সালের পহেলা মে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ওই বছরের ২৫শে এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি।আর ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছিলো ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।কয়েকদিন ধরেই তাপপ্রবাহ বইছে দেশের নানা অঞ্চলে। তীব্র দাবদাহে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন...
সব রেকর্ড ভাঙল চুয়াডাঙ্গার তাপমাত্রা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

সব রেকর্ড ভাঙল চুয়াডাঙ্গার তাপমাত্রা

সর্বকালের রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গার তাপমাত্রা উঠল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস প্রতিষ্ঠার পর ১৯৮৫ সাল থেকে এটাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা।মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশের চলতি মৌসুমের এবং চুয়াডাঙ্গায় এ যাবৎ কালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।চুয়াডাঙ্গা জেলায় টানা ২০ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি মৌসুমের বেশিরভাগ সময়ই এই জেলায় দেশের এবং মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে।জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার প্রতিষ্ঠার পর ২০০৫ সালের ২ জুন চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটা...
গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
শিক্ষাঙ্গন, সংবাদ

গুচ্ছের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের 'এ' ইউনিটের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। ইতোমধ্যে ফলাফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জিএসটি কর্তৃপক্ষ।মঙ্গলবার (৩০ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৭ এপ্রিল কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।উল্লেখ, আগামী ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।...
ইসরাইলে কারাবন্দি থেকে উপন্যাস লিখে পুরস্কার জিতলেন ফিলিস্তিনি লেখক
আন্তর্জাতিক, সংবাদ

ইসরাইলে কারাবন্দি থেকে উপন্যাস লিখে পুরস্কার জিতলেন ফিলিস্তিনি লেখক

২০ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দি আছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। এ বছর সেই কারাবন্দি লেখক জিতেছেন 'আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই'-এর জন্য আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার। খবর টাইমস অব ইসরাইলেরআবুধাবিতে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বাসিমের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তার বইয়ের লেবাননভিত্তিক প্রকাশনী দার আল-আদাব-এর স্বত্বাধিকারী রানা ইদ্রিস।‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি ২০২৩ সালে প্রকাশিত হয়।আ মাস্ক উপন্যাসে বাসেম খান্দাকজি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে বসবাসকারী প্রত্নতাত্ত্বিক নূরের গল্প বলেছেন। এই গল্পের নায়ক নূর একদিন পুরোনো একটি কোটের পকেটে নীল রঙা পরিচয়পত্র পেয়ে যান এবং নিজের পরিচয়ের আড়ালে আরও একটি পরিচয় তিনি ধারণ করেন। মূলত তিনি একটি ‘মুখোশ’ ধারণ করেন তার দ্ব...
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ
খেলাধুলা, সংবাদ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেই তিন ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৩০ এপ্রিল) এই মূল্য তালিকা প্রকাশ করা হয়।সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকায় স্টেডিয়ামে বসে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা। রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে ১৫০০ টাকা খরচ করতে হবে। ১ হাজার টাকা পড়বে আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা দেখতে। এছাড়া ক্লাব হাউস ৫০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা।ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে।প্রথম তি...
হজ ভিসা আবেদনের সময় বাড়ল
জাতীয়, ধর্ম ও দর্শন, সংবাদ

হজ ভিসা আবেদনের সময় বাড়ল

হজের ভিসার আবেদনের সময় বাড়িয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজযাত্রীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন।বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এসময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি।এদিকে নানা জটিলতায় এখনো ৮০ শতাংশ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করেননি। এজন্য হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করে ধর্ম মন্ত্রণালয়।ভিসা আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের বেশির...
আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা, নিহত ৬
আন্তর্জাতিক, সংবাদ

আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা, নিহত ৬

আফগানিস্তানের একটি মসজিদের ভেতরে গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। হামলাকারী একজন বলে জানা গেছে।সোমবার (২৯ এপ্রিল) রাতে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলার আন্দিশেহ শহরের একটি মসজিদে এই হামলা হয়। খবর এপি নিউজের।তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা বাখতারও একই তথ্য জানায়।আরেক সংবাদমাধ্যম টোলো নিউজ বলছে, মসজিদটি শিয়া সম্প্রদায়ের। গুলিতে মসজিদের ইমামও নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস।মসজিদে হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে, ওই এলাকায় বড় হুমকির নাম আইএসআইএল। এর আগে শিয়াদের ওপর হওয়া বেশিরভাগ হামলাতেই তারা জড়িত ছিল।...