Tuesday, September 29

সংবাদ

বগুড়ায় অবৈধ মজুদের এক লাখ ডিম উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বগুড়ায় অবৈধ মজুদের এক লাখ ডিম উদ্ধার

বগুড়ার সদর উপজেলায় সাথী কোল্ড স্টোরেজ-২ কোল্ড স্টোরে অবৈধ মজুদের এক লাখ ডিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও কোল্ড স্টোরের দায়িত্বে থাকা ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷শনিবার (১৮ই মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান, অভিযানে ওই কোল্ড স্টোর থেকে অবৈধভাবে মজুত করা ১ লাখ ডিম পাওয়া যায়। এই অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ড স্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়। এছাড়া অবশিষ্ট ৬০ হাজার ডিম অতিদ্রুত বাজারজাত করে ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেক...
সৌদি পৌঁছেছেন ২৮৭৬০ হজযাত্রী
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদি পৌঁছেছেন ২৮৭৬০ হজযাত্রী

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত রবিবার (১৯শে মে) পর্যন্ত ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৩ হাজার ৩৯৫ জন হজযাত্রীর ভিসা বাকি।রবিবার রাত ২টার হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।হজ ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২৮ হাজার ৭৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ১৩ জন।সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮১ হাজার ৮৬২ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩ হাজার ৩৯৫ জন হজযাত্রীর ভিসা হয়নি।এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।...
৫ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় বাবর আলীর
জাতীয়, সংবাদ

৫ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় বাবর আলীর

এবার বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্টে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন বাবর আলী। পঞ্চম বাংলাদেশি হিসেবে তিনি ভয়ংকর এ যাত্রায় সফল হয়েছেন।রবিবার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।বেসক্যাম্প টিমের বরাতে অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের স্বপ্নসারথি বাবর আলী আজ সকাল স্থানীয় সময় সাড়ে ৮টা এবং বাংলাদেশ সময় ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের উচ্চতম চূড়া ছুঁয়েছেন। ক্ষণিকের জন্য প্রকৃতি মাতা তাকে উচ্চতম চূড়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন।ফারহান জামান জানিয়েছেন, বাবর আলী এখন ক্যাম্প-৪-এ নামার পথে রয়েছেন। এটা ডেথ জোন বলা চলে। সেখানে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এজন্য ছবি পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের।বাবর এভারেস্ট জয় করেই ক্ষ্যান্ত নন জানিয়ে অভিযানের এ প্রধান সমন্বয়ক আরও জানান, এভারেস্টের চূড়ায় পৌঁছানো...
করোনার প্রথম আঘাতে মৃত্যুবরণকারী মুজিব-রাবেয়া দম্পতির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
শিক্ষাঙ্গন, সংবাদ

করোনার প্রথম আঘাতে মৃত্যুবরণকারী মুজিব-রাবেয়া দম্পতির চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

করোনার প্রথম ঢেউয়ের আঘাতে ৯ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজলের বাবা মোঃ মজিবুর রহমান ও মা রাবেয়া বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে ২০২৪। ২০২০ সালের এই দিনে চাঁদপুর শহরের নিজ বাসায় (গোল্ডেন প্লাজা) বৈশ্বিক মহামারী করোনার প্রথম আঘাতে আক্রান্ত হয়ে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে প্রথমে মা রাবেয়া বেগম (৭৩) এবং এরপর বাবা মজিবুর রহমান পাটোয়ারি (৮৭) মৃত্যুবরণ করেন।এ উপলক্ষ্যে তাদের রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে।...
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
সংবাদ, সারাদেশ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় শনিবার (১৮ মে) সকাল ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী উপরিচালক (মিডিয়া) শাহজাহান সরদার।তিনি বলেন, চার তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে। সেখানে আগুন ধরেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে সোয়া এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে।...
আজ যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

আজ যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।শনিবার (১৮ই মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইসব অঞ্চল ছাড়াও টাংগাইল, ঢাকা, বরিশাল ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।...
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
সংবাদ, সারাদেশ

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ মে) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টি ইউনিটের চেষ্টায় ১০টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।...
রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
সংবাদ, সারাদেশ

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।তিনি জানান, ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।...
ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত হামাস
আন্তর্জাতিক, সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত হামাস

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই সেখানে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ইসলামপন্থী এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা বলেছেন, জনগণের স্বার্থে আমরা পুরোপুরি লড়াই বন্ধে রাজি আছি। তবে আমরা শত্রুদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছি।ওবেইদা আরও বলেন, ‘তাদের কোনো অর্জন নেই। যুদ্ধেক্ষেত্রে তারা তাদের সৈন্যই হারাচ্ছে। হামাসের ব্যাপক শক্তি রয়েছে এ কথা বলছি না, তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।’আবু ওবেইদা বলেন, ‘হামাস ইসরায়েলি শতাধিক যুদ্ধজানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যার মধ্যে রয়েছে, ট্যাঙ্ক, সেনাবাহিনী বহনকারী যান, বুলডোজার। এছাড়া হামাস টানেলে হামলাসহ রকেট ও মটার শেলের মাধ্যমে অনেকে ইসরায়েলি সেনার প্রাণ নিয়েছে।’এদিকে গাজায় যুদ্ধ বন্ধ...
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি
সংবাদ, সারাদেশ

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

তীব্র গরমে কয়েকদিন ধরে হাঁসফাঁস করছিলেন রাজধানীবাসী। শনিবার (১৮ই মে) সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে নগরজীবনে।ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, রামপুরাসহ বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে।বৃষ্টি নামায় খুশি রাজধানীর খেটে খাওয়া সাধারণ মানুষ। গরমে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন তারা। বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কমছে।এদিকে বৃষ্টি প্রশান্তি আনলেও অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকে ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টিতে ভিজছেন। তবে বৃষ্টি নামায় সবাই স্বস্তিবোধ করেছেন।...