ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। যে স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে তার খোঁজও মিলেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির বিধ্স্ত হওয়ার স্থানের খোঁজ পেয়েছেন তারা। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পরিস্থিতি ভালো নয়।ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, উদ্ধারকারীরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবেন।তিনি বলেন, হেলিক্প্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে তারা মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থান করছেন। এর আগে জানা যায় যে, উদ্ধারকাজে সহযোগিতার জন্য ইরানে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া।অনুসন্ধানে সহযোগিতা করার জন্য ৪...
