Tuesday, September 29

সংবাদ

রাফাসহ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা
আন্তর্জাতিক, সংবাদ

রাফাসহ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় সব জায়গায় ইসরায়েলের বর্বর সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের পরামর্শ অমান্য করে মিশরের সীমান্তবর্তী প্রচণ্ড ঘনবসতিপূর্ণ রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।রাফায় ইসরায়েল স্থল হামলা জোরদারের পর থেকে গাজা জুড়ে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে। খবর ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের চারপাশে ভয়াবহ লড়াই হয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপকভাবে হামলা চালায়। এর পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের কাছের কয়েকটি বাড়িতে গোলাবর্ষণ করে।গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, জাবালিয়ার একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি কাহিনীর হামলার পর সেখান থেকে ছয়টি মৃতদেহ এবং কয়েকজন ...
কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
সংবাদ, সারাদেশ

কারওয়ান বাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে ছুটে গেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।শনিবার সকাল ১০টা ১৭ মিনিটে লাভিঞ্চি হোটেলের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, সকাল ১০টা ১৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।তবে কীভাবে আগুন লাগল এবং কোনো হতাহত হয়েছে কি না এখনো জানা যায়নি।...
শাহজালালে যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

শাহজালালে যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা যাত্রীর শরীর তল্লাশী করে ৪ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, শুক্রবার ৮টা ৪১ মিনিটে শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ শহীদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই যাত্রী তার কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার থাকার কথা স্বীকার করেন। কিন্তু প্রকৃতপক্ষে তার কাছে ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। তার কাছে আর কোনো স্বর্ণ থাকার কথা অস্বীকার করায় তাকে তল্লাশী করে গোয়েন্দারা। যাত্রীর পরনে অত্যাধিক পরিমাণ জামাকাপড়ের অস্তিত্ব পাওয়া যায়।যাত্রীর জামা-কাপড়ের ওজন অস্বাভাবিক দেখায় ওই জামাকাপড়গুলো খুলে স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয় এবং জামাকাপড়ের মধ্যে বিশেষভাবে লুকায়িত স্বর্ণের ইমেজের অস্তিত্ব পাওয়া গে...
সৌদিতে এবছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ধর্ম ও দর্শন, সংবাদ

সৌদিতে এবছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশি একজন হজযাত্রী মারা গেছেন। এটিই এবারের হজে প্রথম কোন বাংলাদেশির মৃত্যু। মো. আসাদুজ্জামান নামের এ হজযাত্রী গত ১৫ মে মদিনায় মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।...
৩০ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তির আবেদন অনলাইনে
জাতীয়, সংবাদ

৩০ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু, ভর্তির আবেদন অনলাইনে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ৩০শে জুলাই থেকে। এর আগে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৬শে মে। তিন ধাপে আবেদন চলবে আগামী ১১ই জুন পর্যন্ত।বুধবার (১৬ই মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এই নীতিমালা প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩শে জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ২৯শে জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে ৩০শে জুন থেকে, যা চলবে ২রা জুলাই পর্যন্ত।এদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৪ঠা জুলাই। একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপ...
মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি
আন্তর্জাতিক, সংবাদ

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় উঠে এসেছে নয় বাংলাদেশি তরুণ-তরুণীর নাম। ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়ার নবম সংস্করণের তালিকায় তারা স্থান পেয়েছেন।বাণিজ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা ৩০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের নিয়ে ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রকাশ করে ফোর্বস। ফোর্বস জানিয়েছে, এই তালিকায় ৩০ বছরের কম বয়সী ৩০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও উদ্ভাবককে তুলে ধরা হয়েছে, যারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন।তালিকায় স্থান পাওয়া ৯ বাংলাদেশি হলেন-রেদোয়ান আহমেদরেদওয়ান আহমেদ একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি গণমাধ্যম, মার্কেটিং ও বিজ্ঞাপন বিভাগে ফোর্বেসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন। রোহিঙ্গা সংকট ও পোশাক কারখানার শ্রমিকদের ওপর শোষণ নিয়ে তৈরি প্রতিবেদন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম। স্থানীয় সাংবাদিকদের সুরক্ষার জন্য...
ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিভাগের ৩৪ ও ৩৫তম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার-২ এর হেড অফ স্ট্রেটেজি, প্লেনিং এবং পিআর, ইঞ্জিনিয়ার মো. জাকারিয়া জালাল।প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হাসান ভূঁইয়া বলেন, পাশ করা শিক্ষার্থীরা যেন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করে। ইউআইটিএস থেকে পাশ করা শিক্ষার্থীরা আমাদের এলামনাই, তারা যেন ইউআইটিএসের সাথে সবসময়...
ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের অনুষ্ঠানে ডিআইইউ চেয়ারম্যান ড. সবুর খান
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের অনুষ্ঠানে ডিআইইউ চেয়ারম্যান ড. সবুর খান

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে অনুষ্ঠিত কর্পোরেট ওয়েলবিং-এর ৩য় টার্মি সেলস ইন্টারন্যাশনাল কংগ্রেসে সম্প্রতি অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি ৯টি দেশের ৩১ জন বিশেষজ্ঞকে একত্রিত করেছে এবং ৫০টি প্রতিষ্ঠান থেকে সমর্থন পেয়েছে।ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক কমিটি কর্তৃক আয়োজিত এই কংগ্রেসে মানসিক, শারীরিক এবং পুষ্টিগত সুস্থতার বিষয়সমূহ আলোকিত প্যানেলিস্টদের অংশগ্রহণে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা দক্ষতার সাথে পরিচালনা করা হয়। কংগ্রেসে ড. মোঃ সবুর খানের উপস্থাপনা বাংলাদেশ থেকে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে, যা কোম্পানিগুলিতে স্বাস্থ্য ও সুস্থতার সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে বিশ্বব্যাপী সংলাপে অবদান রাখে।এ কংগ্রেস অর্গানাইজেশনসমূহের মধ্যে স্বাস্থ্য এবং সুস্থতার সংস্কৃতিকে উন্নত করার লক্ষ্যে নিয়োগ...
টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা প্রয়োজন: প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা টেকসই উন্নয়নের মূল উপাদান। তিনি বলেন, বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে।রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘আইসিপিডি-৩০: জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়নবিষয়ক বৈশ্বিক সংলাপ’ শীর্ষক দুই দিনব্যাপী ইভেন্টের উদ্বোধনী অধিবেশনে ভাষণে এ কথা বলেন। বাংলাদেশ, বুলগেরিয়া এবং জাপান ও ইউএনএফপিএ’র সঙ্গে একত্রে এই অনুষ্ঠানের আয়োজন করে। এই সংলাপ পরিবর্তনশীল জনসংখ্যার চ্যালেঞ্জগুলো এবং সুযোগগুলো খুঁজে বের করে আলোচনার বিশ্বের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যাগত লভ্যাংশের রূপান্তর একটি সমৃদ্ধ বৈশ্বিক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে। এই লক্ষ্য অর্জনে সর্বজনীন স্বাস্থ্যসেবা বিশেষ করে মা ও...
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
আন্তর্জাতিক, সংবাদ

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গতকাল বুধবার (১৫ মে) আততায়ীর গুলিতে মারাত্মক আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। খবর বিবিসি।খবরে বলা হয়, রাজধানীর উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে একটি সাংস্কৃতিক কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সেখানে সরকারি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে- পেট, হাত ও পায়ে গুলি লেগেছে ফিকোর। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি তিনটি গুলির শব্দ শুনেছেন।প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়েছে এবং তার জীবন আশঙ্কাজনক। তাকে হেলিকপ্টারে করে বাঙ্কসা বায়াসত্রিকাতে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনার সময় দেশটির পার্লামেন্টে অধিবেশন চলছিল। প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার পর বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করেন ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা।গুলির ঘটনায় দেশটির বিদায়ী প্রেসিডেন্...