সোমবার, ফেব্রুয়ারি ২

সংবাদ

ঈদুল আজহায় টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
জাতীয়, সংবাদ

ঈদুল আজহায় টানা ৫ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এবার ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৪-১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।এদিকে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (৮ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আরবি এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা।সেই হিসাবে ১৭ জুন (সোমবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।এ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। তারা ছুটি কাটাবেন ১৮ জুন পর্যন্ত।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচার...
ভারতের উদ্দেশ্য ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

ভারতের উদ্দেশ্য ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা ত্যাগ করেন তিনি। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।আগামী ৯ জুন নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে। সে হিসেবে নরেন্দ্র মোদির বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট নতুন সরকার গঠন করতে চলেছে।...
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া, আবহাওয়া ও পরিবেশ, সংবাদ

ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময় বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দপ্তরটি।শনিবার (৮ জুন) দুপুর একটার মধ্যে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র ম...
জয় দিয়েই শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান
খেলাধুলা, সংবাদ

জয় দিয়েই শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। আর বল হাতে দুর্দান্ত পারফর্ম করে লঙ্কানদের ১২৪ রানেই আটকে দেয় টাইগার বোলাররা।এরপর সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে অবশ্য শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনারসহ টাইগার দলপতি শান্তও। তবে দলের হাল ধরেছিলেন তাওহীদ হৃদয়-লিটন দাস। এ জুটির ৬৩ রানের সুবাদেই ৮ উইকেট হারিয়েও ৬ বল বাকী রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।...
হজ পালনে সৌদি পৌঁছেছেন প্রায় ৭০ হাজার বাংলাদেশি
ধর্ম ও দর্শন, সংবাদ

হজ পালনে সৌদি পৌঁছেছেন প্রায় ৭০ হাজার বাংলাদেশি

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৬৯ হাজার ৯৫৪ বাংলাদেশী। মোট ১৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।শনিবার (৮ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত মোট ৬৯ হাজার ৯৫৪ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪০৪ হজযাত্রী পৌঁছেছেন। মোট ১৭৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম নামে একজন মারা যান। এর মধ্যে মক্কায় নয়জন এবং মদিনায় তিনজন মারা গেছেন।গত ৯ মে হজ ফ্লাইট শুরু হয়, শেষ হবে ১২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।এ বছর সরকার...
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১০-১১ জুন
শিক্ষাঙ্গন, সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ১০-১১ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুন দেওয়া শুরু হবে, শেষ হবে ১১ জুন। প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচি অনুযায়ী বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।কোনো অবস্থায়ই শিক্ষক ছাড়া অন্য ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্য...
জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন
জাতীয়, সংবাদ

জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে শুক্রবার। শনিবার (৮ জুন) এই মাসের প্রথম দিন। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন, সোমবার। জাতীয় চাঁদ দেখা কমিটি সূত্রে বিষয়টি জানানো হয়েছে।শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।মন্ত্রী জানান, রংপুরের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।এরও আগে গত বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার (৭ জুন) জিলহজ মাসের প্রথম দিন হওয়ায় দেশটিতে ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ন্যাশনাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ন্যাশনাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এর আয়োজনে ৫-৬ জুন ২০২৪ ‘ইয়ুথ এনগেজমেন্ট টুওয়ার্ডস দ্য গ্রিনার ফিউচার’ শীর্ষক এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনা, সহযোগিতা এবং কর্মপরিকল্পনা গ্রহণকে উৎসাহিত করতে এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষাদান, গবেষণা এবং সমাজের কল্যাণে নিবেদিত। বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন কৌশলসমূহকে ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছে। এই সিম্পোজিয়ামের লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণে যুবকদের ক্ষমতায়িত করা ও তাদের সম্পৃক্ত করা। সেই সাথে জলবায়ু...
শুক্রবার নয়, শনিবার মোদির শপথ অনুষ্ঠানে ভারত যাচ্ছেন শেখ হাসিনা
জাতীয়, সংবাদ

শুক্রবার নয়, শনিবার মোদির শপথ অনুষ্ঠানে ভারত যাচ্ছেন শেখ হাসিনা

টানা তৃতীয় মেয়াদে ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারের পরিবর্তে শনিবার (৮ জুন) দিল্লি সফরে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।বৃহস্পতিবার (৬ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবারের বদলে পরদিন রবিবার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।...
বাজেটে কমছে নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দাম
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বাজেটে কমছে নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্যের দাম

২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাস-বৃদ্ধির প্রস্তাবনা এসেছে। এতে দাম কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় ৩০টি পণ্যের।বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেটের মূল স্লোগান ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দেশে উৎপাদনের স্বার্থে বেশকিছু পণ্যে শুল্ক কমানো হচ্ছে। যার ইতিবাচক প্রভাব পড়তে পারে বাজারে।নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হচ্ছে। পণ্...