ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ন্যাশনাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এর আয়োজনে ৫-৬ জুন ২০২৪ ‘ইয়ুথ এনগেজমেন্ট টুওয়ার্ডস দ্য গ্রিনার ফিউচার’ শীর্ষক এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনা, সহযোগিতা এবং কর্মপরিকল্পনা গ্রহণকে উৎসাহিত করতে এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষাদান, গবেষণা এবং সমাজের কল্যাণে নিবেদিত। বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন কৌশলসমূহকে ত্বরান্বিত করতে কাজ করে যাচ্ছে। এই সিম্পোজিয়ামের লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণে যুবকদের ক্ষমতায়িত করা ও তাদের সম্পৃক্ত করা। সেই সাথে জলবায়ু...
