ঈদের ছুটি শেষ, আজ থেকে অফিস চলবে নতুন সূচিতে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটির শেষ দিন ছিল মঙ্গলবার। আজ বুধবার (১৯ জুন) থেকে খুলছে অফিস। তবে, নতুন সময়সূচিতে কার্যদিবস শুরু হবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় দুই বছর পর আবারও ৯টা–৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। আবারও কর্মঘণ্টা ৮ ঘণ্টাই হতে যাচ্ছে।জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিসসূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল। তখন থেকে ঈদের আগ পর্যন্ত এই সূচিতেই চলে সরকারি অফিস।নতুন সময়সূচি নির্ধারণের বিষয়ে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি...
