Thursday, September 3

সংবাদ

জম্মু-কাশ্মীরে গুলিতে মেজরসহ ভারতীয় সেনা নিহত ৪
আন্তর্জাতিক, সংবাদ

জম্মু-কাশ্মীরে গুলিতে মেজরসহ ভারতীয় সেনা নিহত ৪

ভারতের জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মেজরও আছেন। সোমবার এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।মঙ্গলবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, দোদা জেলার দেসায় গতকাল যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। রাত নয়টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। এতে এক মেজরসহ চার ভারতীয় সেনা নিহত হয়।গত সপ্তাহে জম্মু অঞ্চলের কাঠুয়ায় গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেদিন কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর যানবাহন নিয়মিত টহলে দেওয়ার সময় সন্ত্রাসী হামলা করলে পাঁচ সেনা নিহত ও ছয়জন আহত হয়।এর কয়েকদিন আগে রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা চালানো হয়। তাতে এক সেনা সদস্য আহত হন।...
বাড্ডায় ব্র‍্যাকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
শিক্ষাঙ্গন, সংবাদ

বাড্ডায় ব্র‍্যাকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবরোধ শুরু করেন তারা। অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মেরুল বাড্ডা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবা...
কোটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজ পাল্টাপাল্টি কর্মসূচি
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

কোটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজ পাল্টাপাল্টি কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা নিয়ে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাস। হামলা পাল্টা হামলায় দিনরাত ছিল উত্তেজনা। আহত হয়েছেন চার শতাধিক শিক্ষার্থী। গতকাল কয়েক দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষ...
শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ
জাতীয়, সংবাদ

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল।ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেওয়া হয়। প্রিয় নেত্রীসহ আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চূড়ায় উত্তোলন করা হয় কালো পতাকা। এসব দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের।সেদিন ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে শেখ হাসি...
ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত
আন্তর্জাতিক, সংবাদ

ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত

ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে রিপাবলিকান পার্টি। ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ওহাইও রাজ্যের সিনেটর জেডি ভ্যান্স তার রানিংমেট বা সহযোগী (ভাইস প্রেসিডেন্ট) মনোনীত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (১৫ জুলাই) উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।সম্মেলনে প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প নিজেই নির্বাচনে তার রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে ভ্যান্সকে বেছে নেওয়ার ঘোষণা দেন। খবর সিএনএনের।ভ্যান্স এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বর্তমানে আদর্শগতভাবে জেডি ভ্যান্সকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র মনে করা হয়।রিপাবলিকানরা মনে করেন, আসন্ন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তৃণমূলের ভোটার ও সমর্থকদের চাঙ...
মন্ট্রিমস লিমিটেডের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

মন্ট্রিমস লিমিটেডের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন

দেশের অন্যতম সুনামধন্য শিল্পগ্রুপ মন্ডল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান- 'মন্ট্রিমস লিমিটেড' জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) অর্জন করেছে। প্রতিষ্ঠানটির এক্সেসরিজ এবং প্যাকেজিং বিভাগে দেশের রপ্তানি ব্যবসায় ২০২১-২০২২ সালে অসাধারণ অবদানের জন্য এই ট্রফি দেয়া হয়।রবিবার (১৪ জুলাই ২০২৪) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, এমপির হাতে ট্রফিটি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে ২০২১-২২ অর্থবছরে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয় ৭৭টি প্রতিষ্ঠানকে। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পায় একটি প্রতিষ্ঠান। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মো...
রোকেয়া হলের মেয়েদের মুখে ‘রাজাকার’ স্লোগান শুনে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
জাতীয়, সংবাদ

রোকেয়া হলের মেয়েদের মুখে ‘রাজাকার’ স্লোগান শুনে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

রোকেয়া হলের মেয়েদের মুখে ‘রাজাকার’ স্লোগান শুনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের লক্ষ্য। দুঃখ লাগে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরাও শুনি ‘তারা রাজাকার’ স্লোগান দিচ্ছেন। তারা কী ৭১ এ এ হলের ইতিহাস জানেন? শিক্ষার্থীরা কী জানেন, কী পাশবিক নির্যাতন পাকিস্তানি হানাদাররা রোকেয়া হলেই করেছিল! রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো সে সময়। এসব শিক্ষার্থীরা সেসব দেখেননি।কী শিক্ষা তারা নিলো…আসলে এসব জানে না বলেই শিক্ষার্থীরা, নিজেদের রাজাকার বলতে লজ্জা পাচ্ছে না।সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়/বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।প্রধানমন্ত্রী বলেন, দুর...
রাজধানীতে কোটাবিরোধীদের বিক্ষোভ মিছিল
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রাজধানীতে কোটাবিরোধীদের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শিক্ষার্থীদের মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার কথা রয়েছে।শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজও যোগ দিয়েছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘আমরা নাকি রাজাকার-ধিক্কার ধিক্কার’, ‘এসো ভাই এসো বোন...
নতুন বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

নতুন বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর নতুন বাজার এলাকায় সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে সড়ক অবরোধ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী এ আন্দোলনে অংশ নেন। এসময় নতুন বাজার এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন।সোমবার (১৫ জুলাই) দুপুরের পর শিক্ষার্থীর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় নতুনবাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শতশত যানবাহন আটকা পড়েছে। এসময় শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিচ্ছেন।পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নতুন বাজার এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে...
কোটা আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন : ডিএমপি কমিশনার
জাতীয়, সংবাদ

কোটা আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন : ডিএমপি কমিশনার

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয়। সুতরাং আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে সবাই বাধ্য। পুলিশ যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেটি শ্রদ্ধা রেখে হবে।তিনি বলেন, কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান যেই হোক তাদের শক্ত হা...