৬ষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট উদ্বোধন
কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘৬ষ্ঠ ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৩’। বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার (০৩ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মোঃ আরমান আলী ভূইয়া (অবঃ), ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনা...
