Saturday, September 26

সংবাদ

ইসি অভিমুখে গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিল ইসলামী আন্দোলন
জাতীয়, সংবাদ

ইসি অভিমুখে গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিল ইসলামী আন্দোলন

নির্বাচনী তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।রবিবার (১২ নভেম্বর'২৩) বেলা ১২টায় রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।দলটির আমীর সৈয়দ রেজাউল করীম বলেন, নির্বাচন কমিশন একতরফা তফসিল ঘোষণা করতে চাইলে তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে। তফসিল ঘোষণার পরের দিন সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে আগামী ২০শে নভেম্বর ...
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, সংবাদ

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর ঘোড়াশাল পলাশে নবনির্মিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ‘জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব’ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর'২৩) দুপুর পনে ১টায় তিনি এই কারখানার উদ্বোধন ঘোষণা করেন।এরপর সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।এ সময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কারখানাটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের অক্টোবরে। বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে প্রকল্পটির অবকাঠামোগত কাজ বাধাপ্রাপ্ত হলেও ২০২০ সালের ১৬ আগস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু হয়। চীনের সিসি স...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক
শিক্ষাঙ্গন, সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বিবৃতিতে বেরোবি উপাচার্য বলেন, প্রফেসর ইমদাদুল হকের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হলো। আমরা একজন প্রথিতযশা গবেষক ও শিক্ষাবিদকে হারালাম।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মৃত্যুতে শোক জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। উল্লেখ্য, প্রফেসর ড. ইমদাদুল হক আজ শনিবার (১১ নভেম্বর, ২০২৩) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা...
১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন ও প্রস্তুতি”শীর্ষক ওয়েবিনার ১৭ নভেম্বর (শুক্রবার)
শিক্ষাঙ্গন, সংবাদ

১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন ও প্রস্তুতি”শীর্ষক ওয়েবিনার ১৭ নভেম্বর (শুক্রবার)

১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন এবং প্রিলি, রিটেন ও ভাইভার প্রস্তুতিমূলক ওয়েবিনার আগামী শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩), রাত ৯টায় অনলাইন মাধ্যম জুমে অনুষ্ঠিত হবে। আগ্রহীদের ওয়েবিনারটিতে সরাসরি অংশগ্রহণ করতে নিম্নোক্ত জুম লিংক অথবা আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশ করতে আহ্বান জানানো হয়েছে।মিটিং লিংক: https://us04web.zoom.us/j/76939176011?pwd=rlZcND6AjRGHp7ngG1OhVJx1GcBpJ6.1অথবামিটিং আইডি ও পাসওয়ার্ড:ID: 769 3917 6011Passcode: 8487যারা ১ম বার পরীক্ষা দিবেন, ওয়েবিনারটি তাদের খুবই উপকারে আসবে। কারণ, ১ম বার যারা পরীক্ষা দেন, তারা প্রাথমিক আবেদন থেকে গণবিজ্ঞপ্তির আবেদন পর্যন্ত অনেক ক্ষেত্রে ভুল করে বসেন ৷ সেশনটিতে অংশগ্রহণ করলে সবাই উপকৃত হবেন বলে আশা করছেন কতৃপক্ষ।...
ইবি’র ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিনের সাথে জমিয়তে তালাবার সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবি’র ধর্মতত্ত্ব অনুষদের নতুন ডিনের সাথে জমিয়তে তালাবার সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৭ই নভেম্বর'২৩) বেলা সাড়ে ১১টায় সংগঠনটির ইবি শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে উক্ত অনুষদের ডিন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।এ সময় তারা ক্রেস্ট ও পুষ্পমাল্য দিয়ে নবনিযুক্ত ডিন ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীকে বরণ করে নেন।সাক্ষাৎকালে জমিয়তে তালাবার ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওসমান বিন হাসনাইন, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন ও প্রচার সম্পাদক সাইফুল সহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।নতুন ডিন মহোদয় সংগঠনটির নেতৃবৃন্দকে যথাযথভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে ...
ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি : সভাপতি সাইফুল ও সম্পাদক ওসমান
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি : সভাপতি সাইফুল ও সম্পাদক ওসমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এ কমিটি আগামী এক বছরের জন্য সমিতিটির কার্যক্রম পরিচালনা করবে। রবিবার (৫ নভেম্বর'২৩) সংগঠনটির নতুন সভাপতি সাইফুল ইসলাম চুন্নু ও সাধারণ সম্পাদক সৈয়দ ওসমান বিন হাসনাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এই কমিটিতে সভাপতি পদে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম চুন্নু এবং সাধারণ সম্পাদক পদে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ ওসমান বিন হাসনাইন মনোনীত হয়েছেন। উক্ত কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি- রাশেদুল ইসলাম রাফি, আমিমুল ইহসান যুবাইর, মো. যোবায়ের আহাম্মদ, ইব্রাহিম আল হাদি, যুগ্ম-সাধারণ সম্পাদক- বিন ইয়ামিন সিফাত, সাংগঠনিক সম্পাদক- আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক- মূসা কালিমুল্লাহ শাকিল, আলী ...
খরচ কমেছে ২০২৪ সালের হজ প্যাকেজে
ধর্ম ও দর্শন, সংবাদ

খরচ কমেছে ২০২৪ সালের হজ প্যাকেজে

২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। গত বছরের তুলনায় খরচ কমেছে এ বছরের হজ প্যাকেজে। সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।২ নভেম্বর'২৩ (বৃহস্পতিবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সংবাদ সম্মেলনে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তিনি জানিয়েছেন,২০২৪ সালে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি কোটা ১০ হাজার ১৯৮ জন। এছাড়া বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালনের কোটা ১ লাখ ১৭ হাজার জন।হজ প্যাকেজের মূল্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানিয়েছেন,সরকারি সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে...
১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : তথ্যমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশ তাদের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের পোশাক প্রত্যাহার করেছে বলে দেশের একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি ‘ভুল’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেছেন, ‘ভুল সংবাদ প্রকাশের জন্য ওই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে।’রবিবার (৫ নভেম্বর'২৩) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ পরিবরশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।...
ঢাবি’র নতুন উপাচার্যকে মানারাত ইউনিভার্সিটির ভিসির শুভেচ্ছা
শিক্ষাঙ্গন, সংবাদ

ঢাবি’র নতুন উপাচার্যকে মানারাত ইউনিভার্সিটির ভিসির শুভেচ্ছা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শনিবার (৪ নভেম্বর'২৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। এ সময় উপস্থিত ছিলেন এমআইইউ'র রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ঢাবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অভিনন্দন জানান এবং তার সফলতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও এমআইইউ'র সাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ধন্যবাদ জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি মান...
ইবির থিওলজী অনুষদের নতুন ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান আশ্রাফী
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবির থিওলজী অনুষদের নতুন ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান আশ্রাফী

কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। আজ (শনিবার) সকালে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।ইবির একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ অনুষদটির ডিন হিসেবে সফলভাবে তার দায়িত্বের মেয়াদকাল শেষ করে এক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।আজ (৪ নভেম্বর'২৩) সকাল ১১টায় থিওলজী অনুষদের সভাকক্ষে আয়োজিত ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দীন মিঝি, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান ও দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ওয়ালী উল্লাহ...