নানা আয়োজনে মানারাত ইউনিভার্সিটির বিজয় দিবস উদযাপন
নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ সব কর্মসূচির মধ্যে ছিল সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১৬ ডিসেম্বর'২৩) এ সব কর্মসূচি আয়োজন করা হয়।শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ সব কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুছ ছবুর খান।এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সিজিইডির কো’অর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কা...
