নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বেলকুচি-চৌহালীর নৌকার মাঝি মমিন মন্ডল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল (১৮ ডিসেম্বর) দলীয় নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের প্রার্থী ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বর্তমানে তিনি এ আসনের সাংসদ। ২০১৮ সনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কাণ্ডারী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে আসনটির স্বতন্ত্রপ্রার্থী-সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানান নৌকার প্রার্থী মমিন মন্ডল। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আমি এই মুহূর্ত থেকে আমার প্রচারণা শুরু করলাম। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।.তিনি আরো বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক-স্বচ্ছ দেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। ...
