তীব্র শীতের প্রধান কারণ জানালেন আবহাওয়াবিদরা
দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। দুদিন ধরে প্রচন্ড শীতে কাঁপছে দেশবাসী। বাইরে বের হলেই যেন হাত-পা জমে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন শ্রমজীবীরা। শীতের প্রকোপে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরা।আবহাওয়াবিদেরা বলছেন, সারা দেশে যে তীব্র শীত পড়েছে, শৈত্যপ্রবাহ এর প্রধান কারণ নয়। মূল কারণ হলো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে শীত বেশি লাগে। দিনে সূর্যের আলো কম আসায় দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করে না। ফলে ওই দুই বিপরীতধর্মী সময়ে শীতের অনুভূতি বেড়ে যায়। আগামী দুই-তিন দিন শীতের অনুভূতি বেশি থাকতে পারে।এরপর ১৭ থেকে ১৯ জানুয়ারি আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কিছুটা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর আবার তীব্র শীত নামবে। মাসের বাকি সময় থাকতে পারে...
