দিনাজপুরে ‘মানব সভ্যতা বিকাশে আল কুরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দিনাজপুর শহরে "মানব সভ্যতা বিকাশে আল কুরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর আন-নুজুম ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজী অনুষদের সাবেক ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক, প্রতিথযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী।শনিবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে অবস্থিত আন-নুজুম ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়।একাডেমিটির পরিচালক, ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক কৃতি সম্পন্ন সুবক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. সোয়াইবুর রহমান, কারেন্টহাট কলেজের সহকারী অধ...
