৩৬ সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী
৩৬ জন সদস্য নিয়ে নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকবেন। এরই মধ্যে নতুন মন্ত্রিসভার ৩৬ সদস্যের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এখনো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি।পূর্ণ মন্ত্রী হচ্ছেন:বর্তমান মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪), স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (ঢাকা-১২), শিক্ষামন্ত্রী দীপু মনি (চাঁদপুর-৩), স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আইনমন্ত্রী আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসে...
