Wednesday, October 28

জাতীয়

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এখন থেকে পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে একই পদের বিপরীতে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন।এ লক্ষ্যে সরকার গত ২৭ জানুয়ারি ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করে। নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে এবং টেলিটকের প্রস্তুতকৃত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।নীতিমালা অনুযায়ী, প্রথম নিয়োগের পর টানা দুই বছর চাকরি সম্পন্ন হলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। তবে এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যোগদানের পর পুনরায় আবেদনের জন্য সেখানেও ন্যূনতম দুই বছর কর্...
ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||বিএনপি দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২ আগস্ট) দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, "বাংলাদেশে এক দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এর মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর তা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।"তিনি আরও বলেন, "গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য কাজগুলোও সহজ হয়ে যায়। বিচারাঙ্গনকে যদি সত্যিকার অর্থে প্রভাবমুক্ত রাখা যায়, তবে সাধারণ নাগরিকরা তার সুফল পাবে। একইভাবে দক্ষ প্রশাসন ও কার্যকর সংসদীয় কমিটির মাধ...
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বয়স ছয় মাস পূর্ণ না হলেও ইতোমধ্যে কয়েকটি দফায় ব্যবসায়ীদের সঙ্গে বসে খাতভিত্তিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বের বৈঠকে উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এব...
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ দূত সার্জিও গর। সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন।সফরকালে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।কূটনৈতিক সূত্রে জানা গেছে, সার্জিও গরের এই সফর বাংলাদে...
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে মুন্নু মেডিকেলে আইসিইউ উদ্বোধন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে মুন্নু মেডিকেলে আইসিইউ উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার উদ্বোধন করা হয়েছে।শনিবার (১ আগস্ট) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, "আমার বাবা হারুনার রশিদ খান মুন্নু ছিলেন দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ একজন দূরদর্শী উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও ...
আন্তর্জাতিক বাঘ দিবস আজ: সুন্দরবনে সংখ্যা বাড়লেও কাটেনি শঙ্কা
জাতীয়, সর্বশেষ

আন্তর্জাতিক বাঘ দিবস আজ: সুন্দরবনে সংখ্যা বাড়লেও কাটেনি শঙ্কা

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার (২৯ জুলাই) পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক বাঘ দিবস’। সুন্দরবনে সার্বিক বাঘের সংখ্যা কিছুটা বাড়লেও খাদ্যসংকট, চোরাশিকারি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাণীটির অস্তিত্ব নিয়ে এখনো শঙ্কা কাটেনি।সর্বশেষ ২০২৪ সালের জরিপ অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৫টিতে, যা ২০১৮ সালের শুমারিতে ছিল ১১৪টি। এছাড়া জরিপে ২১টি বাঘশাবকের ছবিও পাওয়া গেছে। তবে বনের অভ্যন্তরে বড় নদ-নদী, সীমানা সংকোচন এবং শিকারিদের দৌরাত্ম্যে বাঘের প্রজনন ও স্বাভাবিক জীবনযাত্রা এখনো নানা চ্যালেঞ্জের মুখে। বন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ বছরে সুন্দরবনে ৯১টি বাঘের মৃত্যু হয়েছে এবং বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২৫ জন বনজীবী। তবে আশার কথা হলো, ২০২৪ সালের পর সুন্দরবনে আর কোনো বাঘ মৃত্যুর খবর পাওয়া যায়নি।বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভা...
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
খেলাধুলা, জাতীয়, রাজধানী, সর্বশেষ

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

|| স্পোর্টস ডেস্ক ||দেশজুড়ে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সরকারপ্রধান উপস্থিত হন। এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার হাজার শিশু-কিশোর করতালি দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়।সমাপনী দিনে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের বালক-বালিকা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল বিজয়ী হয়েছে। এরপরই বালিকাদের বিভাগে রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়।এর আগে প্রধানমন্ত্রী মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্যালারির দিকে হাত নেড়ে শিশু-কিশোরদের অভিনন্দন জ...
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট দেশজুড়ে একযোগে প্রকাশ করা হবে।আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশিত হবে। তবে ফল সংগ্রহ এবং জানার বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।...
একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে নবীণবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, “দেশপ্রেমিক মানুষের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেওয়া। দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না।”রবিবার (২৬ জুলাই) মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না; সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা...
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||সময়ের চাহিদানুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৬ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত রক্ষা, সাইবার ও তথ্যভিত্তিক হুমকি এবং দুর্যোগ মোকাবিলাসহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা ও জনগণের প্রত্যাশাকে বিবেচনায় রেখে একটি বাস্তবসম্মত ও টেকসই প্রতিরক্ষা মডেল অনুসরণ করা সময়ের দাবি।তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারণার আলোকে একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করা হবে। যেখানে সশস্ত্র বাহিনী, আই...