Wednesday, October 28

জাতীয়

নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবর্ধনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান নবনিযুক্ত নৌপ্রধানকে এ র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন জানান। বিপরীতে ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমও বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, বিমানবাহিনী প্রধান এয়...
নিবন্ধন পেলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বাংলা পোস্ট
জাতীয়, সর্বশেষ

নিবন্ধন পেলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল বাংলা পোস্ট

|| কামরুল হাসান কাব্য ||নিবন্ধন পেল শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলা পোস্ট ডটকম। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।এর আগে সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে বাংলা পোস্টকে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়। সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পর নিবন্ধন সনদ ইস্যু করেছে তথ্য অধিদপ্তর।বাংলা পোস্টের সম্পাদক মাসউদুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।তিনি বলেন, এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায...
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
জাতীয়, সর্বশেষ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।আজ বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা অর্থায়ন করবে এবং বাকি ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে।অনুমোদিত আটটি প্রকল্পের মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং বাকি পাঁচটি সংশোধিত প্রকল্প বলে সভা সূত্রে জানানো হয়েছে।...
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

|| অনলাইন ডেস্ক ||রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়জুড়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।পূর্বাভাসে জানানো হয়, দিনের শুরু থেকেই ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।আবহাওয়া দপ্তর আরও জানায়, রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে ...
৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ১০ জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্র থেকে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভ...
সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং ধাপে ধাপে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী কর্মসূচির সফল বিস্তারের লক্ষ্যে একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।উপকারভোগীদের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারপ্রধান বলেন, দেশের প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ...
মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মান...
৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
জাতীয়, সর্বশেষ

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

|| নিজস্ব প্রতিবেদক ||তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার (১৯ জুলাই) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময় করবেন।পাঁচ দিনের এই দ্বিপাক্ষিক ও গুরুত্বপূর্ণ সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের...
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

|| নিজস্ব প্রতিবেদক ||উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুচাপের এই তারতম্যের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত অপর এক পূর্বাভাসে দেশের অভ্যন্...
৮০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

৮০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নওগাঁ বিশ্ববিদ্যালয়

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে প্রথম শিক্ষাবর্ষে ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী দিনে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে আম্রপালী আমগাছের চারা দিয়ে ব্যতিক্রমী উপায়ে বরণ করে নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে সরকার যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে। বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে রূপান্তর করাই সরকারের লক্ষ্য। পাশাপাশি শিক্ষা ক্যালেন্ডার শৃঙ্খলায় ফেরাতে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা নির্ধারিত স...