Saturday, July 25

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি আজ
জাতীয়, রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি আজ

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত হবেন শিক্ষার্থীরা।বুধবার (১৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে। সারা দেশের সব ছাত্র-জনতাকে এ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হচ্ছে।গত মঙ্গলবার (১৩ আগস্ট) শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি উত্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।দাবিগুলো হলো :১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্য...
১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

১০ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ।...
শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেফতার

সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ বুধবার (১৪ আগস্ট) রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে।বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তখন ডিএমপির একটি খুদে বার্তায় বলা হয়েছ...
এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিমের চুক্তি বাতিল
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিমের চুক্তি বাতিল

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করেছে সরকার।বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।এতে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।...
বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন
জাতীয়, সারাদেশ

বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন

দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে আপাতত পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে না।বুধবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। তবে পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস কাল থেকে চলাচল শুরু হচ্ছে না।এদিকে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে সরকার...
জুলাই গণহত্যার বিচার সম্পর্কে জানালেন আইন উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

জুলাই গণহত্যার বিচার সম্পর্কে জানালেন আইন উপদেষ্টা

জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।ড. আসিফ নজরুল বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে।তিনি বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে, আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে।তিনি আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমা...
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে গভর্নর নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্ট অর্ডার ১২৭ অব ১৯৭২) এর ১ (৫) অনুযায়ী পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।এতে আরও বলা হয়েছে, ড. আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োজিত থাকাকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় উল্লিখিত চ...
১৫ আগস্টের ছুটি বাতিল
জাতীয়

১৫ আগস্টের ছুটি বাতিল

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। এ দিন সরকারি ছুটি। ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি সারাদেশে পালিত হয়।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে আরও প্রাণ হারান তার সহধর্মিণী, তিন ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য।গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছা...
সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি
জাতীয়, শিক্ষাঙ্গন

সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি

দেশের সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ উল্লেখ করে তাদের আজকের মধ্যেই অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘দেশের সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে রয়েছেন। আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।’সেইসঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।আরেক সমন্বয়ক সাদিক কায়েম বলেছেন, সব সচিব এবং দপ্তর, অধিদপ্তর ও কমিশন প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। না করলে প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা সরাতে সচি...
সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
জাতীয়, ধর্ম ও দর্শন

সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন বাংলাদেশ করতে যাচ্ছি যেন আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটাই আমরা নিশ্চিত করতে চাই।মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, অধিকার সবার সমান। এদেশের মানুষ অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানান তিনি।মঙ্গলবার হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান ড. ইউনূস। দুপুর সোয়া ১২টায় মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, এই পরিস্থিতিতে আসার কারণটা হলো, একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমেই যেটা বলেছিলাম, এমন বাংল...