Saturday, July 25

জাতীয়

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার
জাতীয়, স্বাস্থ্য

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্যে সকল সেবা ও বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র-জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিংসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এ সকল বেসরকারি হাসপাতালে চিকিংসাধীন ছাত্র-জনতার সকল বিল সরকার বহন করবে বলে জানানো হয়েছে।এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ...
স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ সেপ্টেম্বর
জাতীয়, শিক্ষাঙ্গন

স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১১ সেপ্টেম্বর

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ সূচি প্রকাশ করা হয়।জানা গেছে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি:কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। সে পরীক্ষাগুলো নতুন প্রশ্ন ছাপিয়ে আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়া হবে।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক...
শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা
জাতীয়

শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত হলেন। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টার পর বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন আজ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সেসময় সরকারে যোগ দেন আরও ১৬ উপদেষ্টা। আজ যুক্ত হলেন আরও ৪ জন।...
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ শুক্রবার (১৬ আগস্ট) এক খুদেবার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।গত ৬ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জিয়াউল আহসান ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন। তিনি দীর্ঘদিন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্...
রবিবার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
জাতীয়, শিক্ষাঙ্গন

রবিবার খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী রবিবার (১৮ আগস্ট) থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।...
যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা, শপথ শুক্রবার
জাতীয়

যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা, শপথ শুক্রবার

অন্তর্বর্তীকালীন সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।অন্য ১...
উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পেলেন ইউএনও
জাতীয়, সারাদেশ

উপজেলা চেয়ারম্যানদের অনুপস্থিতিতে দায়িত্ব পেলেন ইউএনও

যেসব উপজেলা পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেসব উপজেলায় জনসেবা নির্বিঘ্ন রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে।বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। ১৪ আগস্ট থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়।উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলেও অফিস আদেশে জানানো হয়েছে।এজন্য উপজেলা পরিষদগ...
শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত শুরু

শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) অভিযোগকারী আইনজীবী গাজী এম এইচ তামিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলা হিসেবে রেকর্ড করেছে। আতাউর রহমানকে এই মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাত থেকেই তিনি অভিযোগের তদন্ত শুরু করে দিয়েছেন।এর আগে গতকাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক...
বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
জাতীয়, রাজনীতি

বঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।ওই রাতে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।১৫ আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুর সঙ্গে হত্যা করা হয় তার সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাকে, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি...
২৮দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
জাতীয়, সারাদেশ

২৮দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

আজ থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ২৮ দিন পর সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।এর আগে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট ১২ আগস্ট বিকেল ৫টা থেকে ক্রয় করা যাবে। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। এ সময় কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরদিন ট্রেন চলাচল...