Saturday, July 25

জাতীয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।শপথ নেওয়ার পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। অর্থ উপদেষ্টাও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এর আগে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, কোনো প্রকল্প বন্ধ করা হবে না। তবে এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে।তিনি আরও বলেন, তথ্যে কোনো লুকোচুরি রাখা হবে না।...
এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে।মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বিএমএ'র কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দূর হোক বৈষম্য
অভিমত, জাতীয়, শিক্ষাঙ্গন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দূর হোক বৈষম্য

কারোরই অস্বীকার করার সুযোগ নেই যে, দেশের অধিকাংশ মানুষের চিন্তা-চেতনায় জাগরণ তৈরি হয়েছিল বলেই আজকের এই ক্ষমতার পরিবর্তন। এই পটপরিবর্তনের মূল ভূমিকায় ছিল দেশজুড়ে কোটি কোটি শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী সাহসী আন্দোলন। বিনিময়ে ঝরেছে অনেক প্রাণ, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। দেশের সর্বস্তরে বৈষম্য বিরাজমান ছিল বলেই অর্জন হয়েছে ছাত্র-জনতার বিজয়ের প্রথম ধাপ। এখন প্রয়োজন এই বৈষম্য দূর করা।বৈষম্যবিরোধী এই আন্দোলনে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাধে কাধ মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নিঃস্বার্থভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আহত-নিহত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের অনেক শিক্ষার্থী। বিজয়োত্তর ভেঙে পড়া দেশের ট্রাফিক ব্যবস্থাপনাসহ পুড়ে যাওয়া থানা ও সরকারি স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।অথচ এদেশের শিক্ষা...
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ

শিক্ষার্থীদের আলটিমেটামের পর পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা। শিক্ষার্থীদের দেওয়া সময়ের মধ্যেই তারা পদত্যাগ করেন।কেন্দ্রীয় ব্যাংকের চার কর্মকর্তা হলেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও বাংলাদেশ ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।এর আগে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে সোমবার (১২ আগস্ট) দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি।মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন...
ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, ধর্ম ও দর্শন

ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে, তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।খালিদ হোসেন জানান, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে- এমন কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। তারা এর তীব্র নিন্দা জানান। ধর্ম মন্ত্রণালয় আগেও ধর্মীয় সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।ধর্ম উপদেষ্টা আরও বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আজই জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ সহায়তা করা যায়, সেটা আগামীকাল মঙ্গলবার ঠিক করা হবে।ড. খালিদ হোসেন বলেন, আগামীকাল বিক...
পলকসহ ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিচার হবে : নাহিদ
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি

পলকসহ ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিচার হবে : নাহিদ

প্রথমবারের মতো আইসিটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বৈঠকে আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত হচ্ছে। ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। অবশ্যই যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এক্ষেত্রে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ জড়িত সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। নাগরিক অধিকার ক্ষুণ্নের দায়ে তাদের বিচার করা হবে।নাহিদ বলেন, যদি পুনরায় বিস্তারিত তদন্ত করতে হয়, সেটি করা হবে। এ ক্...
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর সকাল সাড়ে ৭টায় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।এরপর সাভার থেকে প্রধান বিচারপতি সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহীদ মিনারে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।রবিবার (১১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শপথ গ্রহণ করেন নতুন প্রধান বিচারপতি। বঙ্গ...
৬ দিন পর সীমিত পরিসরে সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

৬ দিন পর সীমিত পরিসরে সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ

প্রায় ছয় দিন পর রাজধানীর কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ধীরে ধীরে ঢাকার সব সড়কে কাজ শুরু করবেন তারা।রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ দায়িত্বে ফেরার বিষয়ে জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।আইজিপি বলেন, আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নেই। এরইমধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। ধীরে ধীরে সব সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন।তিনি বলেন, এসব সড়কে শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটের সদস্যরাও রয়েছেন। ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে যেন শিক্ষার্থীদের কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য ছাত্র সমন্বয়কদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।...
বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।রবিবার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে পুলিশের ১১ দফা দাবির কয়েকটি দ্রুতই পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার। এরপর গভর্নর ছাড়াই চলেছে একদিন। এ পরিস্থিতিতে ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের পূর্ব পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং...