Saturday, July 25

জাতীয়

সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট
জাতীয়

সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নিউজভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যালেন সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশ লাইনসে এ শ্রদ্ধা জানান তিনি।এ সময় বাংলাদেশ পুলিশের আইজি মো. ময়নুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাইনুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।এ সময় পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক এ কে...
পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের বিষয়টি উৎপাদন ও সরবরাহের উপর নির্ভর। উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলোতে যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে।রবিবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কী পদক্ষেপ নেবেন জানতে চাইলে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে দ্রব্যমূল্য কমে আসবে। এটার সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আছে। এই রিলেটেড যত বিষয় রয়েছে সেগুলো যাতে সহায়ক পরিবেশ থাকে সেই চেষ্টা করা হবে। আমদানিসহ ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের সহকর্মী যারা আছেন তারা কাজ করছেন।আমদানি নির্ভর পণ্য নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল সেটা জানি। আমদানির যে...
অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

অগ্রাধিকারে কমবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনার বিষয়টি প্রথম অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এজন্য উৎপাদন খরচ কমানোর দিকেও নজর দেয়া হবে বলে জানান তিনি।রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।ফরিদা আখতার বলেন, প্রথম অগ্রাধিকার হবে মাছ, মাংস, দুধ ও ডিমের দাম কমিয়ে আনা। কী করে দাম কমানো যায়, কী কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে।তিনি আরও বলেন, ‘তবে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।’...
দেশ পুনর্গঠনের পর নির্বাচন : কূটনীতিকদের ড. ইউনূস
জাতীয়

দেশ পুনর্গঠনের পর নির্বাচন : কূটনীতিকদের ড. ইউনূস

দেশের আইন থেকে শুরু করে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করতে চায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ জন্য বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলোর পূর্ণ সমর্থন চেয়েছেন ড. ইউনূস।রবিবার (১৮ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, বাংলাদেশে যে দূতাবাসগুলো আছে তার রাষ্ট্রদূত ও জাতিসংঘের যেসব সংস্থার প্রধান এখানে আছেন তাদের সঙ্গে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। বৈঠকে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সবার পূর্ণ সমর্থন চেয়েছেন।শফিকুল আলম বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ৮ আগস্ট দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। তারপর থেকে তিনি সারাবিশ্ব ...
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় : শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় : শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, মূল্যায়ন পদ্ধতির দিক থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়।রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'বর্তমান শিক্ষক দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। অনেক ক্ষেত্রেই এই নতুন শিক্ষাক্রম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়।'এসময় তিনি আরও বলেন, 'যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তবে এমনভাবে এটা করা হবে, যাতে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এ জন্য পরিমার্জন করা হবে।'সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ রবিবার (১৮ আগস্ট) প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে যান এই অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।তিনি বলেছেন, নতুন শিক্ষাক্রম থেকে পুরানো শিক্ষাক্রমে রূপান্তর জটিল কাজ। কারণ অনেক শিক্ষার্থীর কাছেই নতুন বই পৌঁছে গেছে।অধ্যাপক ...
পাপনের পদত্যাগ বিষয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
খেলাধুলা, জাতীয়

পাপনের পদত্যাগ বিষয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই পদত্যাগের হিড়িক লেগেছে বিভিন্ন প্রতিষ্ঠানে। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বিসিবির বেশ কয়েকজন পরিচালকও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দেশের বাইরে চলে গেছেন এমন ধারণাও করছেন অনেকেই। সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, সংস্থাটির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চান পাপন।বিসিবির এক পরিচালক সম্প্রতি জানিয়েছেন, স্বেচ্ছায় সভাপতির পদ ছাড়তে চান পাপন। এ বিষয় নিয়েই আজ কথা বলেছেন অন্তবর্তী সরকারের যুন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আজ রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পাপনের পদত্যাগ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগের বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটার, এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’এদিকে সাবেক ক্রিক...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (১)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (১)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||অকল্পনীয় অবিস্মরণীয় গণঅভ্যুত্থানএক অকল্পনীয় অবিস্মরণীয় দিন ৫ আগস্ট ২০২৪। এই দিনে বাংলাদেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান বিশ্ব রাজনীতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। ছাত্রজনতার উত্তাল তরঙ্গমালা পতন ঘটায় দক্ষিণ এশিয়ার লৌহ মানবীখ্যাত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মেয়াদে ২১ বছরের রাজত্ব। একটানা ১৫ বছরের অধিককাল দোর্দণ্ড প্রতাপে ক্ষমতাচর্চার পর শেখ হাসিনা এই দিন চোখের পলকে পালিয়ে যান ভারতে।প্রথম দফা জুন ১৯৯৬-জুলাই ২০০১; দ্বিতীয় মেয়াদে ১ জানুয়ারী ২০০৯ -৫ আগস্ট ২০২৪ মোট ২১ বছর আওয়ামী লীগের শাসনকাল ছিল অপ্রতিরোধ্য। কেউ কল্পনাও করতে পারেনি একদিন শেখ হাসিনার পতন হবে, আওয়ামী লীগ ক্ষমতার মসনদ ছাড়বে। প্রশাসনযন্ত্র থেকে নিয়ে পার্লামেন্ট, বিচার ব্যবস্থা, সামরিক বাহিনী, পুলিশসহ নিরাপত্তা বাহিনী ও মিডিয়াজগত হাতের মুঠোয় নিয়ে সবখানে নিজস্ব লোক বসিয়ে নিশ্চিন্ত ছিলেন ...
সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল আটক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে।ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর মোহাম্মদপুরে তার দুটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।পুলিশ বলেছে, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে বাংলাদেশি তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা এবং ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা সমমূল্যের বিভিন্ন দেশের মুদ্রা।বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার ৩০০০, মালোয়শিয়া রিংগিত ১০০০, সৌদি রিয়াল ২৯৬৯, সিঙ্গাপুরী ডলার ৪১১২, অট্রেলিয়ান ডলার ১৯১৫, কোরিয়ান ইয়াং ২৫০০০, চাইনিজ ইয়াং ১৯৯।এছাড়া শাহ কামালের নিজ জেলা চাঁদপুরে এক...
চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা
জাতীয়

চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা

অবসরে যাওয়া পাঁচ অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত এসব সচিবকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগে পদায়ন করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে।এছাড়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ড. নাসিমুল গনিকে রাষ্ট্রপত...