Saturday, July 25

জাতীয়

কন্ট্রোল রুম খুলেছে পানি উন্নয়ন বোর্ড, কর্মকর্তাদের ছুটি বাতিল
জাতীয়

কন্ট্রোল রুম খুলেছে পানি উন্নয়ন বোর্ড, কর্মকর্তাদের ছুটি বাতিল

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একইসাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে।বুধবার (২১ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরঃ ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫ ৪০৫৫৭৬, ০১৫৫ ৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ইমেইল: ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com.এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দপ্তসমূহের সব কর্মকর্তা ও...
দেশের সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বদলি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

দেশের সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বদলি

বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগরীর পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে রেলওয়ে পুলিশে সংযুক্ত, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানকে নৌ পুলিশে সংযুক্ত, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হককে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত, বরিশাল রেঞ্জের ডিআইজি অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়...
প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতীয়

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন। আগামী ৩ সেপ্টেম্বর তার থাইল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে।২-৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭ জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা যোগ দেবেন।জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন এবং ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ...
আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বিজিবি হাসপাতালে : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, স্বাস্থ্য

আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বিজিবি হাসপাতালে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সহিংসতায় আহতরা বিজিবি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য ও বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ-খবর নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে সহিংসতায় আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার।জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরও কয়েকজন...
এইচএসসির বাকি সব পরীক্ষা বাতিল
জাতীয়, শিক্ষাঙ্গন

এইচএসসির বাকি সব পরীক্ষা বাতিল

চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে এই তথ্য জানান তিনি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না। এখন পর্যন্ত যে সব বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে, তার ভিত্তিতেই ফলাফল প্রস্তুত করা হবে।তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলোর পরীক্ষা না নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের দাবিকে মেনে নিয়েছে। তাই এসব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।এর আগে, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে হাজারও এইচএসসি পরীক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলের দাবি জানায়। তারা বলেন, ‘‘এরইমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হোক।’’ আন্দোলনকারীরা উল্লেখ করেন যে, পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেকেই আহত হয়েছে...
এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক নম্বরে, পেছাবে আরো দুই সপ্তাহ
জাতীয়, শিক্ষাঙ্গন

এইচএসসির বাকি পরীক্ষা অর্ধেক নম্বরে, পেছাবে আরো দুই সপ্তাহ

এইচএসসি ও সমমানের বাকি বিষয়ের পরীক্ষা অর্ধেক নম্বরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরো ২ সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। আগে যে বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো এখন সেই একই বিষয়ে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষায় আগের মতোই পূর্ণ সময় থাকবে।কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হব...
অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ : গুতেরেস
আন্তর্জাতিক, জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ : গুতেরেস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।সেখানে তিনি আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ।বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ড. ইউনূসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।গত ১৬ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে আন্তোনিও গুতেরেস একথা জানিয়েছেন।আন্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যেকোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের ...
১২ সিটির মেয়র অপসারণ, দায়িত্ব পেলেন যারা
জাতীয়, সারাদেশ

১২ সিটির মেয়র অপসারণ, দায়িত্ব পেলেন যারা

দেশের সকল পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের পর এসব পদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।রবিবার ও সোমবার (১৮ ও ১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত বিষয়ে পৃথক ৪টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।সারা দেশের ৩৩০ পৌরসভায় প্রশাসক পদে কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই পদগুলোতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) পদের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্ব স্ব উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে, ৮টি বিভাগীয় জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের (সার্বিক) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি ৫৩ জেলায় সংশ্লিষ্ট জ...
যেসব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ
জাতীয়, সারাদেশ

যেসব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ

সারাদেশে একযোগে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এছাড়া ৩২৩টি পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে।আওয়ামী সরকারের আমলে নির্বাচিত এসব উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অপসারণ করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণের বিষয় জানিয়ে রবিবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।৭একইদিন উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩...
৪০ সরকারি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নিরুদ্দেশ: শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন

৪০ সরকারি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক নিরুদ্দেশ: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি বা অভিভাবক নিরুদ্দেশ। এই দেশে এই মুহূর্তে ৫৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি ভিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরুদ্দেশ।সোমবার (১৯ আগস্ট) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।শিক্ষা উপদেষ্টা আরও বলেন, পুরো বিশ্ববিদ্যালয় চালু করতে আমাদের কি ধরনের চ্যালেঞ্জ নিতে হবে সবাই জানেন। সব বিশ্ববিদ্যালয় চালু করা বিরাট সমস্যা। অধিকাংশ বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন এগুলোতে প্রথমজন নাই, দ্বিতীয়জন নাই তৃতীয় জন নাই, চতুর্থ জনও নাই। কাজেই কাকে দিয়ে চালু করবো? সারাদেশে প্রশাসনের একই অবস্থা।...