Sunday, July 26

জাতীয়

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে
জাতীয়

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে

সম্প্রতি বন্যাদুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার (এনজিও) কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।ধারণা করা হচ্ছে, কিভাবে করলে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয় এই মুহুর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে- এসব বিষয়ে আলোচনা হতে পারে।...
ঢাকা-সিলেট রুটে ট্রেন চলবে আজ
জাতীয়, সারাদেশ

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলবে আজ

ঢাকা-সিলেট রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আজ শনিবার (২৪ আগস্ট)। বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে প্রথম ট্রেন শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে।শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।তিনি জানান, ‘২৪ আগস্ট থেকে ঢাকা সিলেট রুটে পুনরায় ট্রেন পরিচালনা শুরু হবে। এ দিন জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭), কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নং সুরমা মেইল পরিচালনা করা হবে।’গত ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য এসএসএই (ওয়ে) (শায়েস...
বন্যার্তদের পাশে শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন
জাতীয়

বন্যার্তদের পাশে শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন

বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে এগিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্যতম হলো শায়খ আহমাদুল্লাহর আসসুন্নাহ ফাউন্ডেশন। শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এমনকি এ কাজে অংশ নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে।ত্রাণ সহায়তা নিয়ে আসসুন্নাহ ফাউন্ডেশনের আজকের কার্যক্রমের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।শায়খ আহমাদুল্লাহ বলেন, অভূতপূর্ব ঘটনাবহুল এক দিন পার হলো আজ। স্বেচ্ছাশ্রম দেয়ার জন্যও যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে, আমাদের ধারণার বাইরে ছিল।তিনি লিখেন, আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পা হারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।তিনি জা...
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন বিজিবির সদস্যরা
জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ দিনের বেতন দিলেন বিজিবির সদস্যরা

চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বন্যার্তদের সহায়তায় বিজিবির সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।এর আগে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌ বাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়।প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা পাঠাবেন যেভাবে-আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেনহিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপ...
বন্যায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু
জাতীয়

বন্যায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু

উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১১টি জেলার প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। এখনো ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন।শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যাদুর্গত জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন, কক্সবাজারে তিনজন, চট্টগ্রামে দুজন, ফেনীতে একজন, নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে বলে আবহাওয়া অধিদফতরের প...
বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর
জাতীয়

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় বন্যার্তদের উদ্ধারের নম্বর জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বৃহস্পতিবার (২২ আগস্ট) আইএসপিআরের এক বিবৃতিতে এ নম্বর জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা জন্য ০১৭৬৯১৭৫৬৮০, ০১৭৬৯১৭২৪০০ কুলাউড়া, জুরি ও বড়লেখায় ০১৭৬৩৯০১৬৯৮ নম্বরে, হবিগঞ্জে ০১৭৬৯১৭২৫৯৬, ০১৭৬৯১৭২৬৩৪ নম্বরে, ফেনীতে ০১৭৬৯৩৩৫৪৬১, ০১৭৬৯৩৩৫৪৩৪, ০১৬১৪৪০৯৫৬৫, ০১৯১৯৭৭৪৮৪০ এবং টেলিফোনে ০২৩৩৭৭৩৪১১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ০১৭৬৯-২৪৪০১২ নম্বরে, সীতাকুন্ড-মীরসরাইয়ে ০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮ নম্বরে, ফটিকছড়িতে ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬ নম্বরে এবং খাগড়াছড়িতে ০১৭৬৯-৩০২৩৪২ এবং ০১৭৬৯-৩০২৩৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।...
নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি
জাতীয়, সারাদেশ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি

ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদী বাঁধ ভেঙে নেমে আসা পানিতে ভেসে গেছে নোয়াখালীর বেশিরভাগ এলাকা। টানা বৃষ্টিতে বন্যার অবনতি হয়েছে। এতে অনেকগুলো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলো পানিতে ভেসে যাওয়া সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে জেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় আগের চেয়ে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সকাল থেকে ভারী বর্ষণ ও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল।কয়েকটি আশ্রয়কেন্দ্রে দেখা যায়, মানুষজন খুবই মানবেতর অবস্থায় জীবন বাঁচাতে আশ্রয়কেন্দ্রে উঠেছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উপজেলায় জামায়াত-বিএনপি স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়াও ছাত্রশিবির নোয়াখালী শহর থেকে হেল্প লাইন খুলে বন্যার্তদের জন্য সহায়তা অব্যাহত রেখেছে।...
সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে : নাহিদ
জাতীয়

সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে : নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কথা বলেন।তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করব, দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ।’নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কী...
বন্যায় যেসব রুটে ট্রেন চলাচল বন্ধ
জাতীয়, সারাদেশ

বন্যায় যেসব রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের নয়টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এতে পানি উঠেছে মহাসড়ক ও রেললাইনে। ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে ওই দুই পথে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়।এতে বলা হয়, আকস্মিক বন্যায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের অনেক জায়গায় রেলপথ ডুবে গেছে। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় সকল আন্তনগর, কমিউটার ও মেইল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসে...
বাতিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট
জাতীয়

বাতিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট

সাবেক প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনীতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হচ্ছে। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. আলী রেজা সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘বিলুপ্ত হওয়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য, বিলুপ্ত সংসদের এমপি, প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন যারা এখন নেই তাদের ডিপ্লোম্যাটিক (কূটনীতিক) পাসপোর্ট বাতিল হবে।’তিনি জানান, চুক্তিভিত্তিক অনেকে ছিলেন যারা সচিব পদমর্যাদার এবং এমন মর্যাদায় যেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রাপ্যতা আছে, তাদের চুক্তি বাতিল হয়েছে। এ ছাড়া অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। এমন ...