Sunday, July 26

জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৪)
অভিমত, জাতীয়, সর্বশেষ

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৪)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের চেষ্টাছাত্রজনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকার ষড়যন্ত্র কাজ করছে বলে শেখ হাসিনা যে দাবি করেছেন, তা যে মিথ্যার বেসাতি তার প্রমাণ, ছাত্রদের আন্দোলনের শুরুতে কোনো রাজনৈতিক ইস্যু ছিল না বা তারা সরকার পতনের ডাক দেয়নি। শেখ হাসিনাই চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের মতো একটি ছোট্ট দাবিকে দমাতে গিয়ে একের পর এক ভুল করে নিজের পতন ঘটিয়েছেন। মওলানা রূমী (র) বলেছেন, আসমানের ফয়সালা যখন এসে যায়, তখন চোখ থাকতে অন্ধ, জ্ঞানী বুদ্ধিমানও আহম্মক হয়ে যায়। এ বারের আন্দোলনের গতিপ্রকৃতি পর্যালোচনা করলে বুঝা যাবে, জনগণের উপর জুলুম নির্যাতন, রাষ্ট্রীয় অর্থচুরি, বিশেষ করে আয়নাঘরের পাপের বোঝাই আসমানী অভিশাপ হয়ে নেমে এসেছে।আওয়ামী লীগ ক্ষমতায় এসে কোটা ব্যবস্থা প্রবর্তন করেছিল। সরকারী চাকরির ৩০% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ৫% উপজাত...
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যপদের দায়িত্বে জ্যেষ্ঠ অধ্যাপক
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যপদের দায়িত্বে জ্যেষ্ঠ অধ্যাপক

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের অনুপস্থিতির পরিণতিতে জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের পরামর্শক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দায়িত্ব দেওয়া হবে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি চিঠি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা পদত্যাগ করেছেন অথবা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এই কারণে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে।চিঠিতে আরও বলা হয়েছে, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।...
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
জাতীয়, রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবসহ নেতাদের বহন করা গাড়িটি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে এসেছেন।এর আগে অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করেন।...
কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত

কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।...
জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।সেখানে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালের ১৫ মে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য।এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। ‘বর্তমানে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায়’ রয়েছে বিধায...
বন্যায় ১১ জেলায় ৫২ জনের মৃত্যু: ত্রাণ মন্ত্রণালয়
জাতীয়

বন্যায় ১১ জেলায় ৫২ জনের মৃত্যু: ত্রাণ মন্ত্রণালয়

দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।তিনি বলেন, বন্যায় মোট ৫২ জন মারা গেছেন। এর মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ শিশু রয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল ৩১ জন।এই ৫২ জনের মধ্যে কুমিল্লায় ১৪, ফেনীতে ১৭, চট্টগ্রামের ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১, কক্সবাজারের ৩ ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব।...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৩)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৩)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||‘আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না’এখন একটি নতুন তত্ত্ব হাজির করে বলা হচ্ছে আমেরিকা ষড়যন্ত্র করে এই অভ্যুত্থান ঘটিয়েছে। ভারতের গোপন আস্তানা থেকে শেখ হাসিনা ভিডিওতে বলেছেন, বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনের কর্তৃত্ব এবং গভীর সমুদ্র বন্দর করার সুযোগ দিতে রাজি না হওয়ায় আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই তত্ত্ব হাজির করে তিনি একদিকে ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছেন, অন্যদিকে তার সরকারের অবর্ণনীয় জুলুম নির্যাতনের প্রতিক্রিয়ায় গণবিস্ফোরণের সত্যটি গোপন করে দলীয় লোকদের চাঙ্গা করার চেষ্টা করছেন। সব মিলিয়ে দেশের সাধারণ মানুষকে ভবিষ্যত সম্পর্কে হতাশ করার জন্য শেখ হাসিনার মিথ্যাচার ও কৌশল।মার্কিন ষড়যন্ত্র বা চক্রান্ত নয়, বরং ছাত্রসমাজের ডাকে সমগ্র জাতি গণবিস্ফোরণে ফেটে পড়েছে, শেখ হাসিনার জগদ্দল পাথর থেকে জাতি মুক্তি পেয়েছে। নতুন প্রজন্ম ১৯৭৪, ১৯৭৫ সালের ইতিহাস জীবন্...
ড. ইউনূসকে অভিনন্দন জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট
জাতীয়

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট (ইউএই) শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।শেখ মোহামেদ আশা প্রকাশ করেছেন, ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে সমৃদ্ধি আসবে। তিনি দুই দেশের স্বার্থ রক্ষায় এবং জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ভবিষ্যতে সহযোগিতা করতে আগ্রহী।অধ্যাপক ইউনূস ইউএই প্রেসিডেন্টের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি ইউএইর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভ কামনা করেন এবং দুই দেশের শক্তিশালী সম্পর্কের ওপর ভিত্তি করে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। সূত্র: খালিজ টাইমস...
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ১৬১ আইনজীবী
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ১৬১ আইনজীবী

সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে The Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী ১৬১ আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়া, উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলও নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নিয়োগের প্রজ্ঞাপনও বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশ করা হয়।এই প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকার...