Sunday, July 26

জাতীয়

পররাষ্ট্র স‌চিবের ভারপ্রাপ্ত দায়িত্বে খুরশেদ আলম
জাতীয়, সর্বশেষ

পররাষ্ট্র স‌চিবের ভারপ্রাপ্ত দায়িত্বে খুরশেদ আলম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দা‌য়িত্ব পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।সোমবার (২ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষ‌রিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।অফিস আদেশে বলা হ‌য়, প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়, পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্...
হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে আটক করেন ডিবি সদস্যরা।গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আব্দুল্লাহিল কাফীকে আটক করেছে।ডিবির এক কর্মকর্তা জানান, আবদুল্লাহিল কাফী একজন পুলিশ কর্মকর্তা। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু প্রসেস রয়েছে। আশুলিয়ায় ৫ আগস্ট ঘটনার সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর তার বিষয়ে কী করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।৫ আগস্ট কী ঘটেছিল আশুলিয়ায়স...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (শেষ কিস্তি)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (শেষ কিস্তি)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||আগ্রাসনের আশঙ্কা সামাল দিলেন ড. মুহাম্মদ ইউনুসবৈষম্যবিরোধী ছাত্রনেতাদের অসম্ভব দূরদর্শীতা বলতে হবে, তারা যে ড. মুহাম্মদ ইউনুসের মত আন্তর্জাতিক খ্যাতিমান একজন ব্যক্তিত্বকে রাষ্ট্রের হাল ধরার দায়িত্ব দিয়েছেন। ড. মুহাম্মদ ইউনুস না হলে হাসিনা-উত্তর দেশের সার্বিক পরিস্থিতি সামাল দেয়া আর কারো পক্ষে সম্ভব হত কিনা আমরা চিন্তা করতে পারছি না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শেষ ভরসা ছিল ভারত। জনগণের আশঙ্কাও ছিল এখানে। আওয়ামী লীগের যেসব নেতা এতকাল জোর জুলুমের স্টীম রোলার চালিয়েছে, যাদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীও ছিল, তাদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ আর ঘৃণা জমাট হয়ে রয়েছিল জনমনে। শেখ হাসিনার পলায়নে সেই ক্ষোভের বিস্ফোরণ হয়, তাতে জ্বালাও পোড়াও হয়, হিন্দু আওয়ামী লীগ নেতারাও কোথাও কোথাও আক্রান্ত হন। হিন্দু সম্প্রদায়ের কিছুলোক সে ঘটনাগুলোকে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমন বলে ...
বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি
জাতীয়, সর্বশেষ

বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি

বিজিবির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। রবিবার একদিনে বন্যাদুর্গত এলাকার ৯০৫ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং এক হাজার ৯৪০ রোগীকে চিকিৎসাসেবা ও,ওষুধ দিয়েছে বিজিবি।রবিবার (১ সেপ্টেম্বর) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, ১ সেপ্টেম্বর বন্যাদুর্গত ফেনী সদরের জোয়ারকাছা এলাকায় ৩০০টি, ফুলগাজীতে ২৭০টি এবং ছাগলনাইয়ায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০টি এবং নোয়াখালীর বেগমগঞ্জের দেবীপুরে ৩৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।এছাড়া বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ৫৭০ জন, ছাগলনাইয়া উপজেলা সদরে ৫৮৫ জন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দনা এলাকার ৭৮৫ জনসহ মোট এক হাজার ৯৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসে...
সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়ত আরও কিছু কাজ হতে পারত। কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৬)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৬)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||নেতৃত্বের বিচক্ষণতা ও মুক্তির অন্বেষাশেখ হাসিনার পতন ও পলায়নের পেছনে আগাগোড়া কৃতিত্ব ছাত্রনেতৃত্বের। কারণ, আন্দোলনের শুরু থেকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত চেনাজানা রাজনৈতিক দলগুলো মাঠে নামেনি। কেউ কেউ পত্রিকায় বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন।জাতির বিবেক বলে দাবিদার কতিপয় সাংবাদিক নেতাকেও দেখা গেছে হালওয়া রুটির নেশায় বিবেক বন্ধক দিয়েছিলেন। সরকারের দমননীতির পক্ষে ওকালতি করেছেন। তবে শিল্প ও সংস্কৃতি জগতের অনেক সাহসী কলাকুশলি, বিবেকের কাছে দায়বদ্ধ বুদ্ধিজীবি, যাদের এতদিন আওয়ামী ঘরানার মনে করা হত, তাদের অনেকে মাঠে নেমেছিলেন। চরমোনাইর পীর ছাহেবের লোকজন ছাড়া ইসলামী ঘরণার কোনো দল বা মহল মাঠে নেমেছিলেন কিনা জানার সুযোগ আমাদের হয়নি। শেষ দিকে প্রাক্তন সামরিক অফিসাররা ছাত্রদের দাবির প্রতি সংহতি প্রকাশ নির্বিচার গুলির প্রতিবাদে মিছিল করলে এ বিজয় ত্বরান্বিত হয়।দৃশমা...
বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে একসঙ্গে: শিক্ষা উপদেষ্টা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বাকি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে একসঙ্গে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাকি সব বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে উপাচার্য নিয়োগ দেওয়া হবে, পুরোনো পাঠ্যপুস্তকে শিক্ষাক্রম চলবে, এতে পরীক্ষাপদ্ধতি থাকবে। শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। একই সঙ্গে চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল হচ্ছে বলে মন্তব্য করে বলেন, এ জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।শনিবার (৩১ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে দলীয়করণ, অবকাঠামো তৈরিতে দুর্নীতি, পাঠ্যপুস্তক ছাপানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ কথা বলেন।দেশে ৫০টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি এখন অভিভাবকহীন উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে শুধু উপাচার্যের পদ খালি আছে, তা নয়। উপ–উপাচার্য, কোষাধ্যক্ষসহ অনেক প্রশাসনিক পদ খালি পড়ে আছে। আগে এই পদগুলো এতটাই দলীয়করণ করা হয়েছে, শূন্যপদগুলো প...
শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিগগির এই সরকারের রূপরেখা প্রকাশ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। প্রাতিষ্ঠানিক, সংবিধান, বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চাওয়া হয়েছে। এর ভিত্তিতে প্রধান উপদেষ্টা শিগগির রূপরেখা প্রকাশ করবেন।রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনার ওপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে। তবে কোনো দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেনি। দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৫)
অভিমত, জাতীয়, সর্বশেষ

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৫)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||‘বখতিয়ার খিলজির পুনরাগমন’শেখ হাসিনা চার দিনের চীন সফর সংক্ষিপ্ত করে ব্যর্থতা মাথায় নিয়ে তৃতীয় দিন ফিরে আসেন। ১৪ জুলাই২০২৪ এক সংবাদ সম্মেলনে তিনি তাচ্ছিল্যের ভঙ্গিতে আন্দোলনরত ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলে ব্যঙ্গ করলেন। এর প্রতিক্রিয়ায় সারাদেশে আন্দোলনের দাবানল দাউ দাউ করে জ্বলে উঠল। ছাত্ররা অভিনব এক শ্লোগান দিল ‘আমি কে তুমি কে রাজাকার রাজাকার’ ‘তিনি কে উনি কে স্বৈরাচার স্বৈরাচার’।বছরের পর বছর ছাত্রলীগের ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলো দখলে রেখে চাঁদাবাজি, মাস্তানী আর ছাত্রছাত্রী নিপীড়নের আদিম উৎপাত চালাত। সাধারণ ছাত্ররা সেই জিঞ্জির ভেঙে ছাত্রলীগকে তাড়িয়ে দিল, যা ছিল অবিশ্বাস্য। এ পর্যায়ে সরকার আরো ক্ষিপ্ত হয়ে বিরোধী দলীয় নেতাদের ব্যাপক ধরপাকড় শুরু করল, সর্বত্র কারফিউ জারি করল। ১৬ জুলাই সংহিসতা আরো ছড়িয়ে পড়ল। পুলিশের গুলিতে প্রাণ হারাল ...
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার
জাতীয়, সর্বশেষ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শনিবার

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো মতবিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার (৩১ আগস্ট) বিকাল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সভা শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত।এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে দেখা যায়নি।গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার প্রক্রিয়া চাল...