Sunday, July 26

জাতীয়

৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।এছাড়া, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন—প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এবং বাংলাদেশ ল' অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।এদিকে সরকার উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। বুধব...
সাংবাদিক রাহনুমার সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সাংবাদিক রাহনুমার সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল

রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারাহ-র মরদেহ। পানিতে ভাসমান তার নিথর দেহটি মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।সাংবাদিক রাহনুমার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে সাংবাদিক, পুলিশসহ নানা মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। তার মৃত্যুর কারণ জানতে অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদনের।বুধবার (২৮ আগস্ট) বিকেলে হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন, পারুল রায় নামের এক নারী পুলিশ কর্মকর্তার মাধ্যমে রাহনুমা সারাহর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।সুরতহাল প্রতিবেদনে তিনি লিখেছেন, সারাহ রাহানুমার শরীরের কোনো অংশে দাগ বা আঁচড়ের চিহ্ন নেই। চুল, কপাল ও মুখ স্বাভাবিক। তবে, নাক...
পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ : উপদেষ্টা সাখাওয়াত
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ : উপদেষ্টা সাখাওয়াত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এ ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে। 'বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের উপস্থিতিতে সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।প্রসঙ্গত, ২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়। গতবছর এর গুণগতমান বাড়াতে 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট' এর অর্থায়নে একটি...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (২)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (২)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||বুড়িগঙ্গায় নিরাপত্তা জালে ধরা পড়লেন দরবেশক্ষমতাচ্যুত মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতারা এখন গোপনে পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ ধরাও পড়ছেন। সবচে করুণ একটি দৃশ্যপট ছিল, আইনমন্ত্রী আনিসুল হক নৌকা যোগে পালিয়ে যাওয়ার সময় বুড়িগঙ্গায় নিরাপত্তা জালে ধরা পড়েন। একই সময়ে একই অবস্থায় গ্রেফতার হয়েছেন সালমান এফ রহমান। বিশাল অর্থবিত্ত ও ব্যবসা বাণিজ্যের একচেটিয়া অধিপতি সালমান এফ রহমান ছিলেন মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা। ভরাট চেহারায় দাঁড়িশোভিত সালমান এফ রহমানকে আহলে হাদীসের মাহফিলে বয়ান করতে দেখলে মনে হত বড় কোনো হুজুর। বয়ানে তিনি এমনসব কথা বলতেন, যার জন্য তার ঈমান সম্পর্কেও জনমনে প্রশ্ন দেখা দিয়েছিল। তিনি পবিত্র হাদীসের নির্ভরযোগ্যতাকে অস্বীকার করে বলতেন, হাদীসের মধ্যে অনেক সমস্যা আছে। কুরআনেও সমস্যা আছে, তবে হাদিসের তুলনায় কম। নাউজুবিল্লাহ।এতকিছুর...
ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য এমআইইউতে দোয়া মাহফিল
জাতীয়, শিক্ষাঙ্গন

ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের জন্য এমআইইউতে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাকিল হোসেন ও আহনাফ আবির আব্দুল্লাহ’র রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়টিতে এই মাহফিলের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই দোয়া মাহফিলের আয়োজন করে। আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় ড. আব্দুর রব বলেন, সাধারণত যে ছাত্ররা পড়াশোনায় ভালো ফলাফল করত, তারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব মেধাবী ছাত্রদের বাদ দিয়ে দলীয় ক্যাডারদের দায়িত্ব দেওয়...
অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন
জাতীয়

অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন।এগুলো হলো– ১. মন্ত্রিপরিষদ বিভাগ, ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৩. সশস্ত্র বাহিনী বিভাগ, ৪. খাদ্য মন্ত্রণালয়, ৫. জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।অন্যদিকে নতুন করে আরও একটি করে মন্ত্রণালয় পেয়েছেন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং শারমীন এস মুরশিদ।উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন– অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।উপদেষ্টা হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিলো সেনা পরিবার সমিতি
জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা দিলো সেনা পরিবার সমিতি

দেশের বিভিন্ন জেলায় বন্যায় দুর্গত অসহায় মানুষদের সহযোগিতার জন্য ১৫ লাখ টাকা অনুদান হস্তান্তর করেছেন সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান।মঙ্গলবার (২৭ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কাছে তিনি অনুদানের এ টাকা হস্তান্তর করেন। এই অনুদানের অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হবে।এছাড়াও সকল সেনানিবাসে বিদ্যমান সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাবের সদস্যাগণ স্ব-প্রণোদিত হয়ে ত্রাণসামগ্রী হিসেবে নগদ অর্থ, জামা কাপড়, রেশন, ঔষধ, শুকনা খাবার লেডিস ক্লাব, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে হস্তান্তর করা হয়।এ সময় সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকার প...
শুধু যুক্তরাজ্য নয় অন্য দেশেও অর্থপাচার হয়েছে: অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

শুধু যুক্তরাজ্য নয় অন্য দেশেও অর্থপাচার হয়েছে: অর্থ উপদেষ্টা

শুধু যুক্তরাজ্য নয় অন্য দেশেও অর্থপাচার হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এগুলো ফেরাতে দরকার হলে যেকোনো দেশের সঙ্গে আলোচনা করবো।ড. সালেহউদ্দিন বলেন, দেশে ব্যবসায়ীক পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। আর এই পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন।মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য কী ধরনের সহায়তা করবে, জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে এ বিষয়ে কথা হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে।তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট ও ট্রেড পলিসি পুনর্গঠনে যুক্তরাজ্য আমাদের সহায়তা করবে। এই বিষয়ে আমরা কথা বলেছি। তার আগে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবো। যুক্তরাজ...
বাংলাদেশের মৌসুমি ফল আমদানিতে আগ্রহ চীনের
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশের মৌসুমি ফল আমদানিতে আগ্রহ চীনের

আগামী মৌসুমে বাংলাদেশ থেকে চীনে আম, কাঠাল, পেঁয়ারাসহ বিভিন্ন মৌসুমি ফল রপ্তানি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করেন।এসময় কৃষি উপদেষ্টা বলেন, চীন আমাদের সবচেয়ে পুরোনো ও পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে সব সহযোগীতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান। চীনের অর্থায়ন ও কারিগরী সহযোগীতায় দেশে চলমান বিভিন্ন প্রকল্পের অফিস, স্থাপনা ও সামগ্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও উপদেষ্টা তা জানাতে বলেন।উপদেষ্টা জানান, বাংল...
ফারাক্কার ১০৯ গেট খুললেও পদ্মায় পানি বৃদ্ধির হার স্বাভাবিক
জাতীয়

ফারাক্কার ১০৯ গেট খুললেও পদ্মায় পানি বৃদ্ধির হার স্বাভাবিক

ভারত ফারাক্কার ১০৯টি গেট খুলে দিলেও এখনই বাংলাদেশে বন্যার হওয়ার সম্ভাবনা নেই। গতকাল এমন বার্তা দিয়েছিলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। সর্বশেষ তথ্য অনুযায়ী গেট খুলে দিলেও রাজশাহী অঞ্চলের পদ্মা নদীতে এখনও পানি বৃদ্ধির হার স্বাভাবিক রয়েছে।গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৮ ঘণ্টায় পানি বৃদ্ধি হয়নি। বিষয়টি আজ মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ। তাদের তথ্য অনুযায়ী, গঙ্গা নদীর বাংলাদেশ অংশে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার সকালে পানির উচ্চতা ছিল ১৬.২৭ মিটার। সন্ধ্যা ৬টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে হয় ১৬.৩০ মিটার। তবে এরপর গত ১৮ ঘণ্টায় প...