Sunday, July 26

জাতীয়

শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা

স্বাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও মায়ের ভাষায় স্বাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি।প্রধান উপদেষ্টা বলেন, দেশ গড়ার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক (আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি বা প্রতিষ্ঠানের বাইরে) উভয় ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য। মায়ের ভাষায় স্বাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টি করে শিশু, কিশোর ও যুবাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে।একাধিক ভাষায় স্বাক্ষরতালব্ধ জ্ঞান ও বিভিন্ন দেশর সংস্কৃতি মধ্যে দৃঢ় মেলবন্ধন তৈরি করার আহ্বান করে ড. ইউনূস বলেন, ‘আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তির জীবনমান, ...
ইউজিসি ছাড়লেন অধ্যাপক আলমগীর
জাতীয়, সর্বশেষ

ইউজিসি ছাড়লেন অধ্যাপক আলমগীর

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক আলমগীর। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর নিয়মের তোয়াক্কা না করেই দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিলেন তিনি।তিনি সংস্থাটির সদস্য হলেও চেয়ারম্যানের অনুপস্থিতিতে শীর্ষ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ‘অলিখিতভাবে’ তিনিই ছিলেন ইউজিসির চেয়ারম্যান।রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। অধ্যাপক আলমগীর নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘২০২৩ সালের ১৬ জুন থেকে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত। ব্যক্তিগত কারণে এ পদে আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ৮ সেপ্টেম্বর সদস্য পদ থেকে পদত্যাগ করছি।একই সঙ্গে তিনি তার পূর্বের কর...
জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টার বক্তব্য
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টার বক্তব্য

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনে সকল ধর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বর্তমানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা এমন কোনো কাজ এই মুহূর্তে করতে চাই না যেটি নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হোক। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, ক্রিমিনাল। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।’তিনি বলেন, ‘এছাড়াও দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদরাসার ছাত্রদের পূজার সাথে সম...
গণভবন পরিদর্শনে যাচ্ছেন নাহিদ ইসলাম
জাতীয়, সর্বশেষ

গণভবন পরিদর্শনে যাচ্ছেন নাহিদ ইসলাম

গণভবন পরিদর্শনে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।শনিবার (৭ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এদিন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায়–অবিচার হয়েছে, তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।দ্রুতই এ বিষয়ে ...
বঙ্গবন্ধু রেল সেতুর উদ্বোধন সম্ভব ডিসেম্বরে
জাতীয়, সর্বশেষ

বঙ্গবন্ধু রেল সেতুর উদ্বোধন সম্ভব ডিসেম্বরে

যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ৯৪ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আর বাকি মাত্র ৬ শতাংশ কাজ। এ কাজ শেষ হলেই ডিসেম্বরে হবে উদ্বোধন। এতে বিরতিহীনভাবে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে পারাপার হতে পারবে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।তিনি গণমাধ্যমকে বলেন, সেতুর প্রায় ৯৪ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ৬ শতাংশের মধ্যে রয়েছে পশ্চিম প্রান্তের স্টেশন ও প্লাটফর্মের কিছু কাজ। এছাড়া সেতুর পশ্চিমপাড়ের অংশে লেভেলিং অ্যালাইমিং ও ট্র্যাক বসানোর কিছু কাজ বাকি রয়েছে। এসব কাজ শেষ হওয়ার পর টেস্টিং ও ট্রেন চালু করার কিছু নিয়ম শেষ করে ডিসেম্বরেই উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।প্রকল্প সূত্র জানায়, ২০২১ সালে মার্চ মাসে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে পাইলিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ...
বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস চ্যান্সেলর নিয়োগ : অভিজ্ঞতা বাস্তবতা প্রস্তাবনা
জাতীয়, সর্বশেষ

বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস চ্যান্সেলর নিয়োগ : অভিজ্ঞতা বাস্তবতা প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী ||অভিজ্ঞতাবিশ্ববিদ্যালয়গুলো উচ্চতর শিক্ষা ও গবেষণার একমাত্র প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উপযুক্ত সুশীল দক্ষ সরবরাহ, দেশপ্রেমিক সুনাগরিক এবং দেশ জাতির রক্ষায় অতন্ত্রপ্রহরী তৈরীতে এসব বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। দেশের ৫২ এর ভাষা আন্দোলন থেকে ২০২৪ এর ছাত্রআন্দোলন পর্যন্ত দেশ মাতৃকা রক্ষায় বা যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদান কোনোভাবে ছোট করে দেখার অবকাশ নেই। বিশেষত গত আগস্ট ৫ তারিখের আন্দোলন দেশের ইতিহাসের একটি অবিস্মরণীয় অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নিয়মিত পদ হলো প্রফেসর পদ। অতীতে এ পদে উন্নীত হতে আন্তর্জাতিক মানের অনেক বাঘা বাঘা শিক্ষকও ব্যর্থ হয়েছেন। এ প্রমাণ আমাদের সামনে অহরহ। যেমন- ড. মোঃ শহিদুল্লাহ। বর্তমানে আপগ্রেডেশনের কারণে পিএইচডি এবং আর্টিকেল থাকলে ১০ থেকে ১২ বছরের মধ্যেই এ প...
সিইসি হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ
জাতীয়, সর্বশেষ

সিইসি হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন সিইসি।হাবিবুল আউয়াল ছাড়া বর্তমান কমিশনের বাকি চার সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও পদত্যাগ করছেন বলে জানান সিইসি।সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মো. আলমগীর উপস্থিত থাকলেও বেগম রাশিদা সুলতানা ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন না।হাবিবুল আউয়াল বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে আমিসহ নির্বাচন কমিশনের সকলেই পদত্যাগের জন্য মনস্থির করেছি। পদত্যাগের কাগজপত্র সচিবের কাছে জমা দিয়েছি। এখন তিনি রাষ্ট্রপত...
সরকার পতনের একমাস: ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ
জাতীয়, সর্বশেষ

সরকার পতনের একমাস: ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ

শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগ সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সফর করবেন সমন্বয়করা।বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে।পরে সমন্বয়করা জানান, শহীদি মার্চের রুট হবে ‘রাজু ভাস্কর্য-নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান- মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে)-ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনার।’সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে এখনই তাদের স্মরণ করার সময়। এজন্য মাস...
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর

দেশের আকাশে বুধবার (৪ সেপ্টেম্বর) রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এজন্য বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বুধবার সন্ধ্যায় দেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। তাই বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর (...
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নিদের্শনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের সচিবরা বৈঠক করতে এলে নিদের্শনা দেন তিনি।প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ প্রদান করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। ন...