শুক্রবার, এপ্রিল ২৪

জাতীয়

সিইসি হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ
জাতীয়, সর্বশেষ

সিইসি হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন সিইসি।হাবিবুল আউয়াল ছাড়া বর্তমান কমিশনের বাকি চার সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও পদত্যাগ করছেন বলে জানান সিইসি।সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও মো. আলমগীর উপস্থিত থাকলেও বেগম রাশিদা সুলতানা ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন না।হাবিবুল আউয়াল বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে আমিসহ নির্বাচন কমিশনের সকলেই পদত্যাগের জন্য মনস্থির করেছি। পদত্যাগের কাগজপত্র সচিবের কাছে জমা দিয়েছি। এখন তিনি রাষ্ট্রপত...
সরকার পতনের একমাস: ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ
জাতীয়, সর্বশেষ

সরকার পতনের একমাস: ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ

শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগ সরকার পতনের মাসপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সফর করবেন সমন্বয়করা।বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ শুরু হবে।পরে সমন্বয়করা জানান, শহীদি মার্চের রুট হবে ‘রাজু ভাস্কর্য-নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান- মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে)-ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনার।’সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে এখনই তাদের স্মরণ করার সময়। এজন্য মাস...
পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর

দেশের আকাশে বুধবার (৪ সেপ্টেম্বর) রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। এজন্য বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বুধবার সন্ধ্যায় দেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। তাই বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর (...
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নিদের্শনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের সচিবরা বৈঠক করতে এলে নিদের্শনা দেন তিনি।প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ প্রদান করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। ন...
পররাষ্ট্র স‌চিবের ভারপ্রাপ্ত দায়িত্বে খুরশেদ আলম
জাতীয়, সর্বশেষ

পররাষ্ট্র স‌চিবের ভারপ্রাপ্ত দায়িত্বে খুরশেদ আলম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দা‌য়িত্ব পেয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।সোমবার (২ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষ‌রিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।অফিস আদেশে বলা হ‌য়, প্রাক্তন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন/জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এর আগে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়, পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের চু‌ক্তি‌ভি‌ত্...
হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক

ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে আটক করেন ডিবি সদস্যরা।গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ আব্দুল্লাহিল কাফীকে আটক করেছে।ডিবির এক কর্মকর্তা জানান, আবদুল্লাহিল কাফী একজন পুলিশ কর্মকর্তা। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে কিছু প্রসেস রয়েছে। আশুলিয়ায় ৫ আগস্ট ঘটনার সঙ্গে তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর তার বিষয়ে কী করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।৫ আগস্ট কী ঘটেছিল আশুলিয়ায়স...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (শেষ কিস্তি)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (শেষ কিস্তি)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||আগ্রাসনের আশঙ্কা সামাল দিলেন ড. মুহাম্মদ ইউনুসবৈষম্যবিরোধী ছাত্রনেতাদের অসম্ভব দূরদর্শীতা বলতে হবে, তারা যে ড. মুহাম্মদ ইউনুসের মত আন্তর্জাতিক খ্যাতিমান একজন ব্যক্তিত্বকে রাষ্ট্রের হাল ধরার দায়িত্ব দিয়েছেন। ড. মুহাম্মদ ইউনুস না হলে হাসিনা-উত্তর দেশের সার্বিক পরিস্থিতি সামাল দেয়া আর কারো পক্ষে সম্ভব হত কিনা আমরা চিন্তা করতে পারছি না। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শেষ ভরসা ছিল ভারত। জনগণের আশঙ্কাও ছিল এখানে। আওয়ামী লীগের যেসব নেতা এতকাল জোর জুলুমের স্টীম রোলার চালিয়েছে, যাদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীও ছিল, তাদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ আর ঘৃণা জমাট হয়ে রয়েছিল জনমনে। শেখ হাসিনার পলায়নে সেই ক্ষোভের বিস্ফোরণ হয়, তাতে জ্বালাও পোড়াও হয়, হিন্দু আওয়ামী লীগ নেতারাও কোথাও কোথাও আক্রান্ত হন। হিন্দু সম্প্রদায়ের কিছুলোক সে ঘটনাগুলোকে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমন বলে ...
বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি
জাতীয়, সর্বশেষ

বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি

বিজিবির উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। রবিবার একদিনে বন্যাদুর্গত এলাকার ৯০৫ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং এক হাজার ৯৪০ রোগীকে চিকিৎসাসেবা ও,ওষুধ দিয়েছে বিজিবি।রবিবার (১ সেপ্টেম্বর) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, ১ সেপ্টেম্বর বন্যাদুর্গত ফেনী সদরের জোয়ারকাছা এলাকায় ৩০০টি, ফুলগাজীতে ২৭০টি এবং ছাগলনাইয়ায় ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। অন্যদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০টি এবং নোয়াখালীর বেগমগঞ্জের দেবীপুরে ৩৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।এছাড়া বিজিবি পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ৫৭০ জন, ছাগলনাইয়া উপজেলা সদরে ৫৮৫ জন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দনা এলাকার ৭৮৫ জনসহ মোট এক হাজার ৯৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসে...
সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়ত আরও কিছু কাজ হতে পারত। কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।...
ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৬)
অভিমত, জাতীয়

ছাত্রজনতার গণঅভ্যুত্থান আমাদের কিছুকথা (৬)

|| ড. মুহাম্মদ ঈসা শাহেদী ||নেতৃত্বের বিচক্ষণতা ও মুক্তির অন্বেষাশেখ হাসিনার পতন ও পলায়নের পেছনে আগাগোড়া কৃতিত্ব ছাত্রনেতৃত্বের। কারণ, আন্দোলনের শুরু থেকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত চেনাজানা রাজনৈতিক দলগুলো মাঠে নামেনি। কেউ কেউ পত্রিকায় বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন।জাতির বিবেক বলে দাবিদার কতিপয় সাংবাদিক নেতাকেও দেখা গেছে হালওয়া রুটির নেশায় বিবেক বন্ধক দিয়েছিলেন। সরকারের দমননীতির পক্ষে ওকালতি করেছেন। তবে শিল্প ও সংস্কৃতি জগতের অনেক সাহসী কলাকুশলি, বিবেকের কাছে দায়বদ্ধ বুদ্ধিজীবি, যাদের এতদিন আওয়ামী ঘরানার মনে করা হত, তাদের অনেকে মাঠে নেমেছিলেন। চরমোনাইর পীর ছাহেবের লোকজন ছাড়া ইসলামী ঘরণার কোনো দল বা মহল মাঠে নেমেছিলেন কিনা জানার সুযোগ আমাদের হয়নি। শেষ দিকে প্রাক্তন সামরিক অফিসাররা ছাত্রদের দাবির প্রতি সংহতি প্রকাশ নির্বিচার গুলির প্রতিবাদে মিছিল করলে এ বিজয় ত্বরান্বিত হয়।দৃশমা...