Sunday, July 26

জাতীয়

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান ড. ইউনূসের
জাতীয়, সর্বশেষ

পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান ড. ইউনূসের

|| নিউজ ডেস্ক ||জলবায়ু সংকট দিন দিন প্রকট আকার ধারণ করায় মানব সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে। এই অবস্থায় পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। আর সেটা হতে পারে তার দীর্ঘদিনের লালিত ‘থ্রি জিরো’ বা ‘তিন শূন্য’ ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে।বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।ড. ইউনূস বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। আমাদের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। কেননা, আমরা আত্ম-ধ্বংসাত্মক মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছি। একটি নতুন সভ্যতার স্ব-সংরক্ষিত ও স্ব-শক্তিশালী সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য আম...
ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ডিএমপির ৫ থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে যারা

|| নিউজ ডেস্ক ||ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে বদলি করা হয়েছে। থানাগুলো হলো- ডেমরা, শেরেবাংলা নগর, মতিঝিল, কাফরুল ও কোতয়ালী। এছাড়াও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলিপূর্বক থানাগুলোতে নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।ওয়ারীর শ্যামপুর থানার নিরস্ত্র পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসাইন নিরস্ত্র ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি), হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম আজমকে শেরে বাংলানগর থানার ওসি, ডিএমপি সদর দফতরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সদর দফতর ও প্রশাসন বিভাগ) মেজবাহ উদ্দিনকে মতিঝিল থানার ওসি, হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৈয়বুর রহমানকে মিরপুরের কাফরুল থানার ওসি এবং ডিবি তেজগাঁওয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিমকে কোতয়...
দেশ পরিচালনায় নির্বাহী পরিষদের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা
অভিমত, জাতীয়, সর্বশেষ

দেশ পরিচালনায় নির্বাহী পরিষদের সদস্যদের যোগ্যতা ও অভিজ্ঞতা

|| অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশ একটি সার্বভৌম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন মুসলিম রাষ্ট্র। এদেশের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে মুসলিমদের কৃষ্টি কালচারের প্রতিফলন ঘটবে এটাই স্বাভাবিক।দেশের প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল স্তরের নির্বাহীগণের কি যোগ্যতা থাকতে হবে, বিষয়টি এখন বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এ প্রশ্নটির উত্থাপন ও স্বাভাবিক নয়, বর্তমানে এটা খুবই স্বাভাবিক।বর্তমান সরকার নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। এখানে দলীয় কারো ভেড়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। যখন দলীয় সরকার ছিল তখন একটি দল রাষ্ট্র পরিচালনা করেছে। অনুরূপভাবে সামনে কোন নির্বাচিত দলীয় সরকার গঠন হলে সেখানেও সেই দলীয় সরকার রাষ্ট্র চালাবেন, সেখানে দলীয় লোকজন নির্বাহী পদে বসবেন সেটা স্বাভাবিক এবং জনগণ সেটা মেনে নিবে।কিন্তু বর্তমানে অন্তর্বর্তী নির্দ...
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটির বাকুতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে ড. ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রেস সচিব জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-সেসব বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।তিনি বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদ...
শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাদের এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন–শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তবে কে কোন দপ্তর পেয়েছেন তা এখনো জানা যায়নি।এর আগে চার দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ২১ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ...
সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন আরও ৫ উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন আরও ৫ উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়তে যাচ্ছে। এবারে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন আরও ৫ জন।রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন।এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব।বর্তমানে অন্তর্বর্তী সরকারের তি...
রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

|| নিউজ ডেস্ক ||আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।রবিবার (১০ নভেম্বর) সকালে এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়েছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এরপর থেকে সেভাবে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি। তবে নূর হোসেন দিবস উপলক্ষে রবিবার (১০ নভেম্বর) বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর...
‘গণহত্যাকারী’ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

‘গণহত্যাকারী’ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

|| নিউজ ডেস্ক ||গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই হুঁশিয়ারি দেন। রবিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপটে তিনি এই পোস্ট দেন।উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’এদিকে ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ...
ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাতীয়, সর্বশেষ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

|| নিউজ ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে অভিনন্দন বার্তা জানান তিনি।অভিনন্দন বার্তায় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন; আপনাকে অভিনন্দন জানাতে পেরে আমরা আনন্দিত। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।...
ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতীয়, সর্বশেষ

ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতির অভিনন্দন

|| নিউজ ডেস্ক ||যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ হওয়ার পর এ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।...