শুক্রবার, এপ্রিল ২৪

জাতীয়

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ জারি করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল করা হয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর) রহিতকরণ অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে ‘জাতির পিতা পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল হলো।এর আগে গত ২৯ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে বলা হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে ‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন- ২০০৯ (২০০৯ সালের ৬৩ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে ২০১৫ সালের ১৫ মে উক্ত আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি দেওয়ার জন্য গেজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেও...
বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার
জাতীয়, সর্বশেষ

বাংলাদেশে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি: ভারতীয় হাইকমিশনার

ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ঢাকা-দিল্লি আগের মতোই কাজ করছে। চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে এসে কাজ শুরু করবে।বুধবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।ভারতীয় হাইকমিশনার বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।ঋণের অর্থ ছাড়ের বিষয়ে প্রণয় ভার্মা বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই। আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাং...
তীব্র ঝড়ের শঙ্কা আজ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

তীব্র ঝড়ের শঙ্কা আজ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

আজ সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম...
ঘুষ না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

ঘুষ না খেয়ে সম্মান পুনরুদ্ধার করুন : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুদ্ধার করতে হবে। ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব।সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি এসময় কারা কর্মচারীদের শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্...
আমাদের প্রতিজ্ঞা শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা : প্রধান উপদেষ্টা
জাতীয়

আমাদের প্রতিজ্ঞা শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদের স্বপ্ন বাস্তবায়ন করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। যেই অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানাতে হবে।রবিবার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।শিক্ষার্থীদের উদ্দেশে ড. মুহাম্মদ ইউনূস বলেন, যে কাজ শুরু করেছো তোমরা সেটি চালিয়ে যেতে হবে। না হলে সর্বনাশ হবে। তারা আবার অশান্তি সৃষ্টির জন্য জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না।তিনি বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। এই সুযোগ যাতে হাতছাড়া না হয়। হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে- কী...
শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : প্রধান উপদেষ্টা

স্বাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও মায়ের ভাষায় স্বাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রবিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি।প্রধান উপদেষ্টা বলেন, দেশ গড়ার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক (আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি বা প্রতিষ্ঠানের বাইরে) উভয় ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিহার্য। মায়ের ভাষায় স্বাক্ষরতা অর্জনের পাশাপাশি অন্য এক বা একাধিক ভাষা শেখার সুযোগ সৃষ্টি করে শিশু, কিশোর ও যুবাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে হবে।একাধিক ভাষায় স্বাক্ষরতালব্ধ জ্ঞান ও বিভিন্ন দেশর সংস্কৃতি মধ্যে দৃঢ় মেলবন্ধন তৈরি করার আহ্বান করে ড. ইউনূস বলেন, ‘আমাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তির জীবনমান, ...
ইউজিসি ছাড়লেন অধ্যাপক আলমগীর
জাতীয়, সর্বশেষ

ইউজিসি ছাড়লেন অধ্যাপক আলমগীর

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক আলমগীর। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর নিয়মের তোয়াক্কা না করেই দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিলেন তিনি।তিনি সংস্থাটির সদস্য হলেও চেয়ারম্যানের অনুপস্থিতিতে শীর্ষ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ‘অলিখিতভাবে’ তিনিই ছিলেন ইউজিসির চেয়ারম্যান।রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। অধ্যাপক আলমগীর নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘২০২৩ সালের ১৬ জুন থেকে আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত। ব্যক্তিগত কারণে এ পদে আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ৮ সেপ্টেম্বর সদস্য পদ থেকে পদত্যাগ করছি।একই সঙ্গে তিনি তার পূর্বের কর...
জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টার বক্তব্য
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টার বক্তব্য

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনে সকল ধর্মের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বর্তমানে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা এমন কোনো কাজ এই মুহূর্তে করতে চাই না যেটি নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হোক। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, ক্রিমিনাল। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।’তিনি বলেন, ‘এছাড়াও দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদরাসার ছাত্রদের পূজার সাথে সম...
গণভবন পরিদর্শনে যাচ্ছেন নাহিদ ইসলাম
জাতীয়, সর্বশেষ

গণভবন পরিদর্শনে যাচ্ছেন নাহিদ ইসলাম

গণভবন পরিদর্শনে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।শনিবার (৭ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।এদিন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায়–অবিচার হয়েছে, তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।দ্রুতই এ বিষয়ে ...
বঙ্গবন্ধু রেল সেতুর উদ্বোধন সম্ভব ডিসেম্বরে
জাতীয়, সর্বশেষ

বঙ্গবন্ধু রেল সেতুর উদ্বোধন সম্ভব ডিসেম্বরে

যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ৯৪ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আর বাকি মাত্র ৬ শতাংশ কাজ। এ কাজ শেষ হলেই ডিসেম্বরে হবে উদ্বোধন। এতে বিরতিহীনভাবে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে পারাপার হতে পারবে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প পরিচালক (পিডি) আল ফাত্তাহ মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।তিনি গণমাধ্যমকে বলেন, সেতুর প্রায় ৯৪ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ৬ শতাংশের মধ্যে রয়েছে পশ্চিম প্রান্তের স্টেশন ও প্লাটফর্মের কিছু কাজ। এছাড়া সেতুর পশ্চিমপাড়ের অংশে লেভেলিং অ্যালাইমিং ও ট্র্যাক বসানোর কিছু কাজ বাকি রয়েছে। এসব কাজ শেষ হওয়ার পর টেস্টিং ও ট্রেন চালু করার কিছু নিয়ম শেষ করে ডিসেম্বরেই উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।প্রকল্প সূত্র জানায়, ২০২১ সালে মার্চ মাসে বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে পাইলিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ...