শনিবার, এপ্রিল ২৫

জাতীয়

আজ বিশ্ব ডাক দিবস, স্মারক ডাকটিকিট অবমুক্ত
জাতীয়, সর্বশেষ

আজ বিশ্ব ডাক দিবস, স্মারক ডাকটিকিট অবমুক্ত

|| নিউজ ডেস্ক ||বিশ্ব ডাক দিবস আজ বুধবার (৯ অক্টোবর)। দিবসটি উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।দিবসটি উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এক বিবৃতিতে সকলকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম Natural Beauty & Wildlife of Bangladesh Postage Stamps এর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।উল্লেখ্য, ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের অংশগ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিই...
পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবি অধ্যাপক মোবাশ্বের মোনেম
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পিএসসির নতুন চেয়ারম্যান ঢাবি অধ্যাপক মোবাশ্বের মোনেম

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (০৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক। তিনি সদ্য বিদায়ী মো. সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হবেন।এর আগে, গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।...
শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

|| নিউজ ডেস্ক ||সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ।এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।আইন সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ- এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন। তা...
বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
জাতীয়, সর্বশেষ

বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

|| নিউজ ডেস্ক ||দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করল। সাধারণ ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার স...
সচিবদের ২৫ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

সচিবদের ২৫ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||নতুন বাংলাদেশ গড়তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দেওয়া এসব নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে।প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সিনিয়র সচিব/সচিবদের উদ্দেশে এ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। সেগুলো চিঠিতে জানানো হয়েছে।নির্দেশনাগুলো হলো—১. ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া ‌‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে।২. সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে জরুরি-ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং একই সঙ্গে স্...
শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং মানসম্পন্ন পাঠ্যপুস্তক মুদ্রায়ণের দাবী বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের
জাতীয়, বিশেষ সংবাদ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং মানসম্পন্ন পাঠ্যপুস্তক মুদ্রায়ণের দাবী বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং মানসম্পন্ন পাঠ্যপুস্তক মুদ্রায়ণের লক্ষ্যে "বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের" একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষে এ মতবিনিময় সভায় নেতৃত্ব দেন ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ, সদস্য (মাধ্যমিক শিক্ষা) কারিকুলাম প্রফেসর রবিউল কবির চৌধুরী, সদস্য (প্রাথমিক শিক্ষা) কারিকুলাম প্রফেসর এ.এফ.এম সারোয়ার জাহান, বোর্ডের প্রধান সম্পাদক-সহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের প...
জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর রহমান

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহম্মেদ আল আমিন গণমাধ্যমকে বলেন, আজ বৃহষ্পতিবার (৩ অক্টোবর) মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে আমরা আপিল করেছি। আদালত আপিল গ্রহণ করেন। এরপর আমরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।এর আগে রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর...
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু শনিবার
জাতীয়, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু শনিবার

|| নিউজ ডেস্ক ||আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।এই বৈঠকে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন।তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এ আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। এছাড়া সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।...
টিএসসিতে সংগৃহীত ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
জাতীয়, সর্বশেষ

টিএসসিতে সংগৃহীত ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

|| নিউজ ডেস্ক ||বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা ত্রাণ থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে আট কোটি টাকার চেক তুলে দেন সমন্বয়করা।চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংগৃহীত ত্রাণের অর্থ প্রদান করার জন্য এসেছেন। তাদের সংগৃহীতটা ত্রাণ নয়, এটা বাংলাদেশের প্রাণ। এখানে শিশু, কর্মজীবী মানুষ, গৃহবধূরা- দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এ তহবিলে দান করেছেন। তাদের সেই সংগৃহীত অর্থ আজ দিতে এসেছেন।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম হয়েছে, সেখানে আমি একজন প্রতিনিধি ছিলাম, আমার সঙ্গে আরও প্রতিনিধি ...
মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)-এর ৩৭তম ওফাতবার্ষিকী আজ
জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)-এর ৩৭তম ওফাতবার্ষিকী আজ

|| নিজস্ব প্রতিবেদক ||আজ ১ অক্টোবর উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, ইসলামী আন্দোলনের সিপাহসালার, নবুয়তি ধারার আন্দোলনের দিক নির্দেশক ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ)-এর ৩৭তম ওফাতবার্ষিকী। ১৯৮৭ সালের এই দিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তিকাল করেন। মওলানার শতাধিক মৌলিক ও অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পরিবার ও পারিবারিক জীবন, ইসলামে অর্থনীতি, ইসলামে জিহাদ, সুন্নাত ও বিদআত, আল কুরআনের আলোকে উন্নত জীবনের আদর্শ, আল কুরআনে শিরক ও তাওহীদ, আল কুরআনে রাষ্ট্র ও সরকার, হাদীস সংকলনের ইতিহাস, ইসলামে হালাল হারামের বিধান, যাকাত বিধান, আহকামুল কুরআন।মওলানা আবদুর রহীম (রহ) এর ৩৭তম ওফাতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১ অক্টোবর) ইসলামী ঐক্য আন্দোলন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্রশক্তি বিভিন্ন কর্ম...