Sunday, July 26

জাতীয়

জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার
জাতীয়, সর্বশেষ

জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

|| নিউজ ডেস্ক ||ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা।দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছে ইবতেদায়ি শিক্ষকরা। মন্ত্রণালয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। এরপর কর্মসূচি প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষকরা।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সবিচালয়ে সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে।এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুগ্ম সচিব এসব তথ্য জানান। পরে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।গত রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্...
সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে
জাতীয়, সর্বশেষ

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে রেলওয়ে।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে সংবাদমাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে আজ ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে আগের কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে ফেরত প্রদান করবে।উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবি...
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
জাতীয়, সর্বশেষ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

|| নিউজ ডেস্ক ||আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন৷শিক্ষকদের ওপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের নিন্দা জানিয়ে তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে৷ আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো৷ এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে৷ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ...
করাচি যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ
জাতীয়, সর্বশেষ

করাচি যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় (ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ) অংশ নিতে পাকিস্তানের করাচি যাচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময়ে সেখানে ‘এক্সারসাইজ অমন ২০২৫’ নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে।‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট ২৭৪ জন নাবিক রয়েছেন, যার মধ্যে ৩৩ জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলি।পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ ২০২৪ সালের ১৪ নভেম্বর শুরু হয়েছিল। এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে ‘এমভি ইউয়া...
উচ্চশিক্ষায় বেকারত্ব সৃষ্টিঃ উদরপিন্ডি বুদোর ঘাড়ে!
অভিমত, জাতীয়, সর্বশেষ

উচ্চশিক্ষায় বেকারত্ব সৃষ্টিঃ উদরপিন্ডি বুদোর ঘাড়ে!

|| মো. নুরুল হুদা ||বাংলাদেশে উচ্চশিক্ষা ব্যবস্থা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও সমালোচনার বিষয়বস্তু। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স-মাস্টার্স পর্যায়ে শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট শিক্ষাক্রমে শিক্ষিত করা হচ্ছে, কিন্তু তার ফলস্বরূপ তারা চাকরির বাজারে কার্যকরভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারছে না। এই প্রবণতা শুধুমাত্র ব্যক্তির জীবনে নয়, বরং সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।অনার্স-মাস্টার্স শিক্ষার লক্ষ্য ও বর্তমান বাস্তবতা:উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হলো দক্ষ ও প্রজ্ঞাবান নাগরিক তৈরি করা, যারা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কাঠামোতে এই উদ্দেশ্য প্রায়শই পূরণ হয় না। বর্তমান পাঠক্রমে যুগোপযোগিতা, ব্যবহারিক দক্ষতা ও শিল্পপ্রত্যাশিত জ্ঞানচর্চার ঘাটতি রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করলেও চাকরির বাজারে চাহিদার সঙ্...
ডিসেম্বরে ভোট করতে অক্টোবরের আগে প্রস্তুত থাকতে হবে: সিইসি
জাতীয়, সর্বশেষ

ডিসেম্বরে ভোট করতে অক্টোবরের আগে প্রস্তুত থাকতে হবে: সিইসি

|| নিউজ ডেস্ক ||প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে আইন-কানুন ও বিধি-বিধান ঠিক করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে করার প্রত্যাশাও রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার।রবিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।সিইসি বলেন, ‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) দেওয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু করা গেছে। সরকারের অর্থ সাশ্রয় করতে চাই আমরা।’ এ সময় চলমান সংস্কারে সীমানা পুননির্ধারণ ও নতুন রাজনৈতিক দল নিবন্ধনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার।নাসির উদ্দিন বলেন, ‘র...
বগুড়া শিবগঞ্জ থানা এলাকা হতে ২২ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২
জাতীয়

বগুড়া শিবগঞ্জ থানা এলাকা হতে ২২ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ায় শিবগঞ্জ থানা এলাকা হতে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি দল। এ সময় ওই গাঁজা বহনকারী ট্রাকসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট হতে নারায়নগঞ্জ কাচপুর গামী একটি কার্গো ট্রাক মাদকদ্রব্য গাঁজা বহন করে বগুড়ার দিকে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অধিনায়ক র‌্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় ২৩ জানুযারি ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ১০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি আভিযানিক দল বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন দেউলি ইউনিয়নের রহবল হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কার্গো ট্রাক তল্লাশী করে আসামী ১। মোঃ শফিকুল ইসলাম...
উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

উদ্যোক্তামুখী সমাজ নির্মাণে তরুণদের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||কর্মমুখী সমাজ থেকে উদ্যোক্তামুখী সমাজের দিকে এগিয়ে যেতে তরুণদের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২২ জানুয়ারি) আসিয়ান নেতাদের সঙ্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, তরুণরাই নিত্যনতুন আইডিয়া ও প্রযুক্তি সমাজের সামনে উপস্থাপন করবে। যার প্রভাব পড়বে অর্থনীতিতে। তাই তরুণদেরকে সামনে নিয়ে আসতে হবে।আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যত গড়তে অনুসরণ থামিয়ে নতুন কর্মপন্থা ঠিক করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের ওপর ভিত্তি করে অর্থনীতিকে নির্মাণ করতে হবে। আসিয়ান ফ্রেমওয়ার্কেও তার উল্লেখ থাকতে হবে।প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি নেওয়া যেতে পারে। ভিন্ন একটি সমাজ গড়তে সামাজিক ব্যবসা তহবিল ব...
চারদিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

চারদিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাত ১ টায় একটি ফ্লাইটে তিনি রওয়ানা হন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছাবেন।চার দিনের সফরকালে প্রধান উপদেষ্টা চারটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।এছাড়া এবারই প্রথমবারের মতো বাংলাদেশ বিষয়ে পৃথক ডায়লগের আয়োজন থাকবে। বাংলাদেশে বৈদ...
সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি

|| নিউজ ডেস্ক ||লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেন, ‘এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। তবে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে।’গত কয়েকদিন ধরে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং নানা ধরনের সীমান্ত ঘটনা ঘটানোর কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ...