Sunday, July 26

জাতীয়

চাকরি ফিরে পাচ্ছেন আ.লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

চাকরি ফিরে পাচ্ছেন আ.লীগের আমলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য

|| নিউজ ডেস্ক ||স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ১ হাজার ৫২২ পুলিশ সদস্য তাদের চাকরি ফেরত পাচ্ছেন।শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সদর দফতর জানায়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।সদর দফতর থেকে বলা হয়, এসব সদস্যকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন ত...
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : প্রেস উইং
জাতীয়, সর্বশেষ

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : প্রেস উইং

|| নিউজ ডেস্ক ||কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।বিবৃতিতে আরও বলা হয়, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গো...
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল
জাতীয়, সর্বশেষ

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

|| নিউজ ডেস্ক ||প্রয়াত কবি হেলাল হাফিজ, কথাশিল্পী শহীদুল জহির ও আলোকচিত্রী নাসির আলী মামুনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দল চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন।বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে।সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনোনীতদের নাম প্রকাশ করেন।মনোনীত ব্যক্তিরা হলেন- চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় শহীদুল আলম, শিক্ষায় নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খ...
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ: সরকারের বিবৃতি
জাতীয়, সর্বশেষ

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ: সরকারের বিবৃতি

|| নিউজ ডেস্ক ||ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এক বিবৃতি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দু’টি অংশ আছে।বিবৃতিতে বলা হয়, একটা অংশ হলো, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন।দ্বিতীয়ত, শেখ হাসিনা...
ধানমন্ডি ৩২ নম্বর যেন ধ্বংসস্তূপ, সকালেও চলছে ভাঙার কাজ
জাতীয়, সর্বশেষ

ধানমন্ডি ৩২ নম্বর যেন ধ্বংসস্তূপ, সকালেও চলছে ভাঙার কাজ

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার অভুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে উত্তেজনার জেরে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি রাতভর ভাঙচুরের পর এখন পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, তিন তলাবিশিষ্ট এই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছাদ ধসে পড়েছে। দেয়ালগুলো ভাঙা। ভারী যন্ত্র দিয়ে বাড়ির বাকি অংশ ভাঙার কাজ চলছে। ভবনের সামনের অংশের অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ক্রেন, এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটি বেশিরভাগ গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন ...
জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়।চার সংস্কার কমিশনের পর এবার বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেয়েছেন প্রধান উপদেষ্টা।রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী তাদের প্রতিবেদনগুলো জমা দেন।সংস্কার কমিশনের প্রতিবেদনে কী রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানা না গেলেও জনপ্রশাসন সংস্কার নিয়ে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগে জানা গিয়েছিল।প্রতিবেদন জমা দেওয়ার আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শেষবারের মতো সভা করেন জন...
বায়ান্নের ভাষা আন্দোলন ও ২০২৪ সালের বিপ্লব: মিল ও অমিল।
অভিমত, জাতীয়, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

বায়ান্নের ভাষা আন্দোলন ও ২০২৪ সালের বিপ্লব: মিল ও অমিল।

|| মো. নুরুল হুদা ||ভাষা, সংস্কৃতি এবং অধিকার আদায়ের সংগ্রাম যুগে যুগে ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লব—এই দুটি ঘটনা ভিন্ন প্রেক্ষাপটে ঘটলেও উভয়ের মধ্যে কিছু মিল ও পার্থক্য বিদ্যমান। এ প্রবন্ধে আমরা দুই ঘটনার তুলনামূলক বিশ্লেষণ করব।ভাষা আন্দোলনঃ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের ভাষাগত অধিকার খর্ব হতে থাকে। পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, যা বাঙালিরা মেনে নেয়নি। ফলে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ঢাকার রাজপথে আন্দোলনে নামে। পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হন। পরবর্তীতে এই আন্দোলন বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের ভাষা ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে ওঠে। সর্বশেষ, এ দিবসট...
৫০ লাখ ভোটারের তথ্য হালনাগাদ
জাতীয়, সর্বশেষ

৫০ লাখ ভোটারের তথ্য হালনাগাদ

|| নিউজ ডেস্ক ||নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জনের তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের তথ্য পাওয়া গেছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে বাকিদের নিবন্ধনপ্রক্রিয়া শেষে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হবে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার (৩ ফেব্রুয়ারি) তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে।মঙ্গলবার হালনাগাদ কার্যক্রমের সংগৃহীত প্রাথমিক তথ্য নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সচিব। তিনি জানান, এই সংখ্যা চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।আখতার আহমেদ বলেন, আগামী ১১ এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধনের কাজ চলব...
গোলাপি রংয়ের ২৬১০টি বাস চলবে ঢাকায়
জাতীয়, বিশেষ সংবাদ, রাজধানী, সর্বশেষ

গোলাপি রংয়ের ২৬১০টি বাস চলবে ঢাকায়

|| নিউজ ডেস্ক ||আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরের বিভিন্ন রুটে ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টারের ভিত্তিতে। এভাবে চলবে প্রায় দুই হাজার ৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে উঠবেন। আর সব বাস একই রংয়ের (গোলাপি) হবে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পরীবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আব্দুল্লাহপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে টিকিট কাউন্টারের ভিত্তিতে বাস চলাচলের উদ্ভোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী গাড়ির চালকদের সঙ্গে ট্রিপভিত্তিক চুক্তি না করে পাক্ষিক ...
বিশ্ব ক্যান্সার দিবস আজ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

বিশ্ব ক্যান্সার দিবস আজ

|| নিউজ ডেস্ক ||প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। সারা বিশ্বেই এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে শুরু করে পিছিয়ে পড়া কোনো দেশই এর বাইরে নয়।এবার দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণরোগ। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস।চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা ...