ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন : ইসি সানাউল্লাহ
|| নিউজ ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলতি বছরের ডিসেম্বর মাস ধরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। স্থানীয় নির্বাচন আগে করতে হলে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কমিশনের অগ্রাধিকার জাতীয় নির্বাচন।তিনি জানান, নির্বাচন কবে হবে, সেটা সরকারের সিদ্ধান্ত। সবচেয়ে কাছাকাছি সময় হাতে নিয়েই প্রস্তুতি নিচ্ছে কমিশন।জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে তখন ইসি বিষয়টি সম্ভব কী না বিবেচনা করতে পারে বলে মনে করেন তিনি।এর আগে বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বা...










