Thursday, July 23

জাতীয়

কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: উত্তপ্তের আভাস
জাতীয়, রাজধানী, সর্বশেষ

কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: উত্তপ্তের আভাস

|| নিজস্ব প্রতিবেদক ||আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সরকারের এই প্রথম অধিবেশনে রেওয়াজ অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলেও জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্রপতির ভাষণ প্রদান নিয়ে সংসদীয় রাজনীতিতে উত্তাপ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সরকারি দল বিএনপি ডেপুটি স্পিকারের পদটি জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিলেও দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। জামায়াত ও বিরোধী দলগুলো ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিতে অধিক গুরুত্ব দিচ্ছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিরোধিতা করে জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীকে আইনি নোটিশও পাঠিয়েছে।বিরোধীদলীয় ন...
নাগেশ্বরী জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরী জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী উপজেলা সদরের বাসস্ট্যান্ডের জনতা ক্লিনিকে ভুল অস্ত্রোপচারে জেসমিন বেগম নামে এক নারীর মৃত্যু হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ রয়েছে, এর আগেও নাগেশ্বরী পৌরসভার মাজারপাড়ার আতাউর রহমানের স্ত্রী শরিফা বেগমসহ কয়েকজন রোগীর ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যু হয়েছে। সংবাদ সংগ্রহকালে জনতা ক্লিনিকে গিয়ে দেখা যায়, উপরের মূল ফটকে তালা ঝুলানো এবং ভেতর থেকে রিপোর্টারের পরিচয় পেয়ে কর্মরত স্টাফরা রুমে আত্মগোপন করেন।‎‎সোমবার (৯ মার্চ) ভোর ৩টায় জনতা ক্লিনিকে পরপর দুইবার ভুল অস্ত্রোপচারের কারণে জেসমিন বেগমের মৃত্যু হয়। তবে নবজাতক ছেলে সন্তান সুস্থ রয়েছেন।‎‎নিহত জেসমিন বেগম নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার জুম্মাপাড়া (মুন্সিপাড়া)'র হোটেল শ্রমিক সালমান হোসেনের স্ত্রী এবং নাগেশ্বরী পৌর ২নং ওয়ার্ডের ষোলরখামার এলাকার জাহিদুল ইসলামের ...
খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আজ মঙ্গলবার (১০ মার্চ) খুলনার খালিশপুরের হাজী শরীয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।মূল অনুষ্ঠানটি ঢাকা থেকে অনলাইনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের ১৪টি জায়গায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। আজ সারা দেশে মোট ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগী এই কার্ড পাচ্ছেন। স্বচ্ছতা নিশ্চিত করতে পিএম স্কোরিং পদ্ধতির মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত নারীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার ২৩ দিনের মাথায় নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করল। জুনের বাজেটের পর এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।...
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||নারীর ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নির্বাচনী অঙ্গীকার পূরণে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই জনকল্যাণমূলক প্রকল্পের শুভ সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি...
ব্যবসাসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ব্যবসাসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজ খানম রিতা। রবিবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জ সমন্বিত ভবনে নারী সমাবেশ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, নারীরা যেমন দক্ষতার সঙ্গে পরিবার ও সংসার পরিচালনা করতে পারেন, তেমনি রাষ্ট্র পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই ব্যবসা-বাণিজ্যসহ দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নারীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক...
বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন; দোষীদের গ্রেপ্তারের দাবি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন; দোষীদের গ্রেপ্তারের দাবি

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।রবিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বক্তারা বলেন, প্রেসক্লাব সভাপতির ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি সাংবাদিক সমাজের নিরাপত্তার জন্য একটি অশনিসংকেত। পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা মাইক্রোবাস ভাড়া করে এসে এই হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ ...
বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||পারস্পরিক শ্রদ্ধা, গভীর সহযোগিতা ও সুদৃঢ় আস্থার ভিত্তিতে বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সবসময়ই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং শান্তি ও সমৃদ্ধির পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে চায়।গতকাল শুক্রবার (৬ মার্চ, ২০২৬) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পবিত্র রমজান মাসের সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ইফতার আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান এবং ঐক্যের বার্তা বহন করে। একটি সহনশীল ও শ...
১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: এসএসসি পাশেই আবেদন
চাকরি, জাতীয়, সর্বশেষ

১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ: এসএসসি পাশেই আবেদন

|| ক্যারিয়ার ডেস্ক ||বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১০ হাজার জনবল নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।প্রকাশিত তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত।যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে।শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্...
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এক ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। বিশেষ করে বহুতল ভবনগুলোতে অবস্থানরত মানুষ হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসেন।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) প্রাথমিক তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।সংস্থাটি আরও জানিয়েছে, এই কম্পনের উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু এলাকাতেও, বিশেষ করে বারাসাত ও পার্...
খুলনায় জাতীয় ভোটার দিবস ঘিরে প্রস্তুতি সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাতীয় ভোটার দিবস ঘিরে প্রস্তুতি সভা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি”।সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিবসটির মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে ভোটার হিসেবে নিবন্ধনে উৎসাহিত করা। একজন নাগরিকের বয়স ১৬ বছর পূর্ণ হলে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করা যায়। সঠিক তথ্যের ভিত্তিতে নতুন ভোটারদের ডাটাবেজ প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ায় যেন কোনো রোহিঙ্গা নাগরিক তালিকাভুক্ত হতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলো নিজ নিজ অবস্থান থেকে সচেতনত...