Friday, October 23

সর্বশেষ

যোগদান করেছেন ইআবি’র নতুন প্রো-ভিসি প্রফেসর শহীদুল ইসলাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ

যোগদান করেছেন ইআবি’র নতুন প্রো-ভিসি প্রফেসর শহীদুল ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বুধবার (৯ অক্টোবর) তিনি এই পদে যোগদান করেন।এর আগে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে প্রো-ভিসি পদে নিয়োগ দেয় সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।কর্মক্ষেত্রে যোগদান করায় নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাকে বরণ করে নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত। ম...
বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ২০
সর্বশেষ, সারাদেশ

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ২০

|| নিউজ ডেস্ক ||লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন।রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে দুইটার দিকে জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসার বটু মিয়ার ছেলে সুমন হোসেন (২৫), বাঞ্চানগর এলাকার সুজা মিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া (৩২) ও হৃদয় হোসেন (১৯)।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে দুইটার দিকে লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহন নামে একটি বাস গ্যাস নিতে আসে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে। এ সময় বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি শুরু করেন। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে ফায়ার সার্ভিসের দু...
ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক, সর্বশেষ

ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার (১৩ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে।রয়টার্স ও আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়, ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে দখলদার ইসরায়েলকে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র–প্রতিরোধী ব্যবস্থা ও তা চালাতে সেনা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতেই এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।পেন্টাগনের প্রেসসচিব প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশ অনুযায়ী টার্মিনাল হাই–অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি মোতায়েন ও সামরিক সদস্যদের ইসরায়েলে পাঠানো হচ্ছে।এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ...
রতন টাটার জন্য আজও একা রয়ে গেলেন এই অভিনেত্রী!
বিনোদন, সর্বশেষ

রতন টাটার জন্য আজও একা রয়ে গেলেন এই অভিনেত্রী!

|| বিনোদন ডেস্ক ||সে রহস্য এখনও ভাঙেননি অভিনেত্রী সিমি। রতন টাটার জন্য আজও একা রয়ে গেছেন এই অভিনেত্রী! ভারতীয় ব্যাবসা খাতের মহারথী রতন টাটার মৃত্যুতে শোক ছড়িয়ে পড়েছে দেশটির সর্বস্তরে। মুষড়ে পড়েছেন তার স্বজনরা। এ ব্যবসায়ীর প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী, প্রখ্যাত সঞ্চালিকা সিমি গারেওয়ালকেও গ্রাস করেছে শোক।প্রাক্তনের মৃত্যুতে ভারি হয়েছে সিমির সোশ্যাল হ্যান্ডেল। সেখানে তাদের সাক্ষাৎকারের একটি পুরনো ছবি দিয়ে তিনি লিখেছেন, "সবাই বলছে তুমি আর নেই। তোমাকে হারানো খুব বেদনাদায়ক। যেখানেই থাকো, ভালো থেকো বন্ধু।"২০১১ সালে একটি সাক্ষাৎকারে রতন টাটা জানান, তার জীবনে চারবার বিয়ের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে পিছিয়ে আসতে হয় তাকে। শেষ পর্যন্ত আর বিয়ে করা হয়নি তার। তবে তার এক প্রেমের কথা আজও অনেকের মুখে মুখে ঘোরে। সেই প্রেম ছিল ষাটের দশকের এক অভিনেত্রীর সঙ্গে।ষাটের দ...
পাইকারি বাজারেই পুঁইশাকের আঁটি ৪৫ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

পাইকারি বাজারেই পুঁইশাকের আঁটি ৪৫ টাকা

|| নিউজ ডেস্ক ||দুই সপ্তাহ আগেও খুচরা বাজারে ৩০ টাকা আঁটি দরে বিক্রি হয়েছে পুঁইশাক। আঁটিতে কম শাক থাকে, তা নিয়ে ঘোর আপত্তি ছিল ক্রেতাদের। তবে সেই শাক এখন গিয়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। পাইকারি বাজারেই ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি আঁটি পুঁইশাকের ডাটা।রবিবার (১৩ অক্টোবর) বিকালে রাজধানীর রায়ের বাজারের সাদেক খান পাইকারি আড়তে এই দাম দেখা গেছে।সংশ্লিষ্টরা জানিয়েছে, এই আড়ত থেকে শাক-সবজি যায় নগরীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায়। ভোর রাতে থাকে মূল বাজার, দিনেও চলে বেঁচাকেনা। পাইকারি দরে এ বাজার থেকে সবজি নিয়ে খুচরা হিসেবে বিক্রি করা হয়।বাজারটির শাক বিক্রির অংশে গিয়ে দেখা যায়, পুঁইশাকের স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন আড়তদার। পাশে খদ্দেরের ভিড়। মিনিট দশের মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় হাজার আঁটি শাক।দাম সম্পর্কে জানতে চাইলে আড়তদার জানান, ৪৫ টাকা আঁটি দরে তারা পাইকারি ...
লেবানন থেকে সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
আন্তর্জাতিক, সর্বশেষ

লেবানন থেকে সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

|| আন্তর্জাতিক ডেস্ক ||লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে শনিবার শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশসহ ৪০টি দেশ। এরপরই নেতানিয়াহু এসব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন।রবিবার (১৩ অক্টোবর) ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, শান্তিরক্ষী সেনাদের হিজবুল্লাহর অবস্থান ও যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রত্যেকবার এটি প্রত্যাখ্যান করা হয়েছে। এর মাধ্যমে হিজবুল্লাহ সেনাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, মাননীয় মহাসচিব এখনই শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিন। দ্রুত সময়ে তাদের সরানোর এ...
সব হত্যার বিচার হতে হবে, সবার আগে জুলাই গণহত্যার: জামায়াত আমির
রাজনীতি, সর্বশেষ

সব হত্যার বিচার হতে হবে, সবার আগে জুলাই গণহত্যার: জামায়াত আমির

|| নিউজ ডেস্ক ||২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ মারা থেকে শুরু করে ২০১৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যত হত্যার ঘটনা ঘটেছে সব হত্যার বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে সবার আগে জুলাই-আগস্ট গণহত্যার বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।রবিবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রায় ১৯ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।জামায়াত আমির তার বক্তব্যে আওয়ামী লীগকে চরমপন্থী ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেন। তাদের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না বলেও দাবি করেন তিনি।জামায়াতের আমির বলেন, ছাত্রলীগ নামে হাতুড়ি-হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানুষকে মানুষ মনে করতেন না। আজ...
গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদেরও বিচার হবে: নাহিদ ইসলাম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদেরও বিচার হবে: নাহিদ ইসলাম

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিকদের মধ্যে যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উসকানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে, তাদের বিচারের আওতায় আনা হবে।রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের অনুদানের চেক হস্তান্তরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যারা সরাসরি ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, উসকানিদাতা ছিল এবং গণহত্যার সমর্থন করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। এর বাইরে অন্যায়ভাবে কারও বিরুদ্ধে কোনো মামলা করা হলে তা খতিয়ে দেখতে তথ্য মন্ত্রণালয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি কোনো সাংবাদিক ব...
গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।রবিবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরানো বার্ন ইউনিটে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে নিরস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না। দ্রুতই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।এ পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের অনুদানের টাকার হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, আজ মোট ১২২ জনকে জনপ্রতি এক লাখ টাকা করে এক কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০...
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| সাদ্দাম উদ্দিন রাজ, জেলা প্রতিনিধি, নরসিংদী ||আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩অক্টোবর) বেলা ১১টায় নরসিংদীর রায়পুরা উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান। এ সময় বক্তব্য দেন-উপজেলা ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম।আলোচনা সভা শেষে উপজেলা মাঠে কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় সে বিষয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।...