Friday, October 23

সর্বশেষ

রায়পুরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

|| সাদ্দাম উদ্দিন রাজ, জেলা প্রতিনিধি, নরসিংদী ||"স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: সামালগীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, বিয়াম ল্যাবরেটারি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।এ সময় উপস্থিত শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে একটি চিত্র প্রদর্শনী দেখানো হয়।...
কেমন হলো সাফ খেলতে যাওয়া নারী ফুটবলারদের এইচএসসি’র ফলাফল
খেলাধুলা, সর্বশেষ

কেমন হলো সাফ খেলতে যাওয়া নারী ফুটবলারদের এইচএসসি’র ফলাফল

|| স্পোর্টস ডেস্ক ||বর্তমান চ্যাম্পিয়নের তকমা নিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে নেপালে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়েন সাবিনা-মারিয়ারা।এর প্রায় ঘণ্টা দেড় পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ নারী দলকে বহনকারী বিমান। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে প্রকাশ করা হয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল।বাংলাদেশ নারী জাতীয় দলে ডাক পাওয়া ২৩ ফুটবলারের মধ্যে চারজন দিয়েছিলেন এইচএসসি পরীক্ষা। এদের মধ্যে পাস করেছেন দুজন। তাদের মধ্যে ৪.৩ জিপিএ পেয়ে পাস করেছেন আফিদা খন্দকার। এ ছাড়া পাস করেছেন শাহেদা আক্তার রিপাও।তবে উত্তীর্ণ হতে পারেননি জাতীয় দলের দুই তারকা তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তহুরা ২, আর শামসুন্নাহার ১ বিষয়ে অনুত্তীর্ণ হন। মঙ্গলবার সকালে যখন এইচএসসি পরীক্ষার ফলা প্রকাশ করা ...
সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমান্ডে

|| নিউজ ডেস্ক ||পল্টন থানার মকবুল হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ডের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে তাকে ক্যান্টমেন্টের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২২ সালের ১০ ডিসেম্বর ব...
জাহাজে হজযাত্রায় খরচ কমবে প্রায় দেড় লাখ টাকা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

জাহাজে হজযাত্রায় খরচ কমবে প্রায় দেড় লাখ টাকা

|| নিউজ ডেস্ক ||সমুদ্রপথে জাহাজে হজযাত্রী পরিবহন করা গেলে বিমান ভাড়া থেকে খরচ ৪০ শতাংশ অর্থাৎ এক থেকে দেড় লাখ টাকা কমে যাবে। এতে মধ্যবিত্তরা হজ পালনে আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে। যেতে-আসতে আট দিন করে ১৬ দিন এবং হজ পালনসহ মোট এক মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।তবে দীর্ঘসময় এবং নানা চ্যালেঞ্জের কারণে গত সরকার জাহাজে হজযাত্রায় খুব একটা আগ্রহ দেখায়নি। এছাড়া সৌদি সরকারেরও অনুমতি পায়নি।তবে খরচ কম হওয়ায় অন্তর্বর্তী সরকার জাহাজে হজযাত্রী পরিবহনে বেশ আগ্রহী। সম্প্রতি সৌদি আরব সফরের সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ বিষয়ে প্রস্তাব দিলে প্রাথমিক অনুমতি মেলে দেশটির।জাহাজে করে হজযাত্রী পরিবহনে সৌদি আরব সরকারের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রী পাঠাতে জাহাজ কিনতে ঋণসহায়তা চেয়েছে জাহাজ কোম্পানি। এছাড়া বাংলাদেশ থেকে সমুদ্রপথে সৌদি আরব ...
৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য মিলছে ঢাকার যেসব স্থানে
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য মিলছে ঢাকার যেসব স্থানে

|| নিউজ ডেস্ক ||টানা কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। শুধু তাই নয় কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে। পেঁয়াজ কিনতে হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে। মুরগি আর মাছের দামতো আগে থেকেই বাড়তি। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতি দেখে হতাশ সাধারণ ক্রেতারা। এমন বাস্তবতায় এবার ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে সরকার। ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকসেলের মাধ্যমে ৬৫০ টাকায় ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ১০টি কৃষিপণ্য।সরকারিভাবে রাজধানীর ২০টি স্থানে ন্যায্যমূল্যে এসব সবজি বিক্রি শুরু হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে- ৫ কেজি আলু ১৫০ টাকা, ১ ডজন ডিম ১৩০ টাকা, ১ কেজি পেঁয়াজ ৭০ টাকা। এছাড়া ১ কেজি মিষ্টি কুমড়া, করলা, পটোল কচুরমুখী ও ১০০ গ্রাম কাঁচা মরিচ এবং ৩ কেজি পেঁপেসহ ২৫০ টাকা আর ১টি লাউ ৫০ টাকাসহ সর্বমোট ১০টি পণ্যের দাম ধরা হয়েছে ৬৫০ টাকা।মঙ্গলবার (১৫ অক্টোব...
বেড়েছে মাদ্রাসা বোর্ডের পাসের হার, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেড়েছে মাদ্রাসা বোর্ডের পাসের হার, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন

|| নিউজ ডেস্ক ||মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বোর্ডটিতে এবার পাসের হার বেড়েছে। এ বছর পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। যেখানে গত বছর ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ। ফলে এবার প্রায় তিন শতাংশ বেড়েছে। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়। এদিন স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।...
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮

|| নিউজ ডেস্ক ||এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ।মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এ ফল প্রকাশিত হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ফলাফলের সারসংক্ষেপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।এবার ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শুরু ...
রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক, সর্বশেষ

রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

|| আন্তর্জাতিক ডেস্ক ||সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতভর ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহ। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন সেনাঘাঁটি ও এগুলোর নিকটবর্তী আবাসিক এলাকাগুলো পর্যন্ত কেঁপে উঠে। তবে, এসব হামলায় হতাহতের তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করিনি ইসরায়েল। খবর তাসের।ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ১৪ অক্টোবর রাত সাড়ে ১১টা পর্যন্ত লেবানন থেকে হিজবুল্লাহর ১১৫টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা রেকর্ড করেছে।আইডিএফ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহর হামলা ও হুমকি থেকে ইসরায়েল ও এর জনগণকে রক্ষা করতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।এদিকে হিজবুল্লাহ শুধু ইসরায়েলেই নয়, লেবাননের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশ করা ইসরায়েলি বাহিনীর ওপরও সমান তালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।সোমবার রাত থেকে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়ে...
আড়াই মাস পর মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আড়াই মাস পর মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারছেন।এর আগে, সোমবার (১৪ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার সকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন।স্টেশনটি পুনরায় ব্যবহার উপযোগী করতে কত ব্যয় হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিএমটিসিএল এমডি বলেন, ব্যয় কত হলো, সে প্রশ্ন এখনই করবেন না। এটা আমরা নিরূপণে কাজ করছি।গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমডি আব্দুর রউফ জানিয়েছিলেন, কাজীপাড়া স্টেশন মেরামতে প্রাথমিকভাবে খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনে কাজীপাড়ার চেয়ে খরচ...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

|| নিউজ ডেস্ক ||এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে একযোগে পৃথকভাবে ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইলফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। তাছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানেও ফলাফল টাঙিয়ে দেওয়া হবে।এদিকে এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। যেখানে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও ফলাফল প্রকাশের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। সব প্রথা বা রীতি ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যানরা ফল ঘোষণা করবেন।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার আগের পদ্ধতিতে ফল প্রকাশ হবে না। সম্পূর্ণ ভিন...