Friday, October 23

সর্বশেষ

সুফি মেডিটেশন : আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সুফি মেডিটেশন : আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু

|| খাজা ওসমান ফারুকী (খাজা'জী) ||'যে ব্যক্তি তার আত্মাকে বিশুদ্ধ রেখেছে, সে-ই তার জীবনকে সার্থক করে তুলেছে। আর যে ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে ফেলেছে, সে তার জীবন ধ্বংস করে দিয়েছে।' (সুরা শামস, আয়াত-৯-১০) সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আত্মার পবিত্রতা অর্জন করাই ইসলাম প্রতিপালনের মুখ্য উদ্দেশ্য। এটাই শরিয়তের মর্মভেদ-মর্মকথা। আত্মাকে অপবিত্র করে ফেলাই ইসলাম তথা শরিয়ত বিচ্যুতির প্রধানতম কারণ হয়ে দাঁড়ায়। ফলে মানবজীবন হয়ে পড়ে নিরর্থক ও নিষ্ফল। আর এই বিফলতাই বয়ে আনবে পারলৌকিক জীবনে হতাশা ও ধ্বংস। আত্মশুদ্ধি, আত্মসংযম ও আত্মসাধনার মাধ্যমে জীবনকে সার্থক করে তোলার নামই জান্নাত বা আনন্দময় জীবন। আত্মসংগ্রাম বা আত্মসাধনার নামই তাসাউফ বা সুফিতত্ত্ব। কাজেই তাসাউফতত্ত্বের জন্মকাল ইসলামের জন্মকাল থেকেই শুরু হয়েছে। তাসাউফ-পূর্ববর্তী নবী-রাসুলদের সময় থেকেই শুরু হয়েছে।তাযকিয়া, ইসলাহে নফস, ই...
পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ‘ফলপ্রসূ’ আলোচনা
জাতীয়, সর্বশেষ

পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ‘ফলপ্রসূ’ আলোচনা

|| নিউজ ডেস্ক ||পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গে একটি ‘ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর ও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা।মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র সচিব এই বৈঠক করেছেন।তাদের আলোচনায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং চ্যালেঞ্জ মোকাবিলা, রোহিঙ্গা ইস্যু, শ্রম আইন সংস্কার ইত্যাদিতে যুক্তরাষ্ট্রের কারিগরি ও আর্থিক সহায়তার ওপর আলোকপাত করা হয়।পররাষ্ট্র সচিব ভারপ্রাপ্ত মার্কিন রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জন বাসের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিতে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার উপায় এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে কার্যকর সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।হোয়াই...
জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম ও প্রধান সম্পাদক ইমরান
জাতীয়, সর্বশেষ

জমিয়তে তালাবার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম ও প্রধান সম্পাদক ইমরান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় ও আলিয়া মাদরাসা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্রাচীনতম সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ২০২৪-২৫ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো: আব্দুল কাইয়ুম ও প্রধান সম্পাদক হিসেবে হাফেজ মোঃ ইমরানুল হক নির্বাচিত হন।শুক্রবার (১১ অক্টোবর) ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুহিব্বুল্লাহ ভূঁইয়া, ও মাওলানা মোঃ আব্দুল কাদির।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুবায়...
গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক, সর্বশেষ

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থামছেই না। দখলদার দেশটির হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩১ জন। এ নিয়ে এক বছরেরও বেশ সময় ধরে অবরুদ্ধ ভূখণ্ডটিতে হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১২৬ জনে। আহতের সংখ্যা ৯৮ হাজার ১১৭ জনে পৌঁছেছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত গাজা উপত্যকার অন্তত চারটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেট আঘাত হেনেছে।নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ অনেক মৃতদেহ এবং আহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এরপর থেকে টানা হা...
শিক্ষায় বৈষম্য দূর করে দ্রুত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জমিয়তে তালাবার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষায় বৈষম্য দূর করে দ্রুত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জমিয়তে তালাবার

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষায় বৈষম্য দূর করে দ্রুত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। শুক্রবার (১১ অক্টোবর) সংগঠনটির ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে এই দাবি জানানো হয়।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমির, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাওলানা মুহাম্মাদ ঈশা শাহেদী। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্লাহ ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মাওলানা মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা মুহিব্বুল্লাহ ভূ...
শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের গুরুত্বারোপ
জাতীয়, সর্বশেষ

শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপর বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের গুরুত্বারোপ

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রফেসর ডাঃ বিধান রঞ্জন পোদ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল। বুধবার (৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে এই সাক্ষাত করেন তারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।সাক্ষাতকালে তারা উপদেষ্টাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী বলে তাগিদ দেন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল নূরে ...
রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| জেলা প্রতিনিধি, নরসিংদী ||রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন।আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার।তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোন সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনিন অস্থায়ী পূজা মন্ডপের প্রতিমা বিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারনে ছিড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে মিথ্যা, বানোয়াট, কাল্পনিকভাবে উস্কানিমূলক তথ্য প্রচার করেছে।তিনি আরও বলেন, ঘটনার তদন্তে জানা গেছে অসম্...
ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের আঘাত বিদ্যুৎহীন ১৩ লাখ পরিবার
আন্তর্জাতিক, সর্বশেষ

ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিল্টনের আঘাত বিদ্যুৎহীন ১৩ লাখ পরিবার

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। স্থানীয় সময় গতকাল বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ফলে সেখানকার অন্তত ১৩ লাখ পরিবার ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাতে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এসময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সিয়েস্তা কী নামক একটি দ্বীপে এই গতি রেকর্ড করা হয়েছে। সিয়েস্তা কী দ্বীপটি ফ্লোরিডার টাম্পা বে উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত। এই দ্বীপটিতে প্রায় ৩ লাখ বাসিন্দা আছে।ঘূর্ণিঝড় আঘাত হানার আগে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস আশা প্রকাশ করেছিলেন যে, ফ্লোরিডার পশ্চিম উপকূল খুব একটা ক্ষতি...
ইউআইইউতে স্টার্টআপ বিজনেস প্ল্যান প্রতিযোগীতা: লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে স্টার্টআপ বিজনেস প্ল্যান প্রতিযোগীতা: লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ শুরু

|| নিউজ ডেস্ক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) সম্প্রতি ফ্ল্যাগশিপ স্টার্টআপ বিজনেস প্ল্যান প্রতিযোগিতা - লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ শুরু হয়েছে। প্রতিযোগিতাটি বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) অধীনে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট (ডিইআইইডি) ও ইউআইইউ এর যৌথ তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের সহায়তায় ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি) এর মাধ্যমে পরিচালিত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) অধীনে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট’র (ডিইআইইডি) প্রকল্প পরিচালক জনাব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইইউ এর ইনস্ট...
দক্ষতা উন্নয়নসহ দেশের উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি নিশ্চিত করতে হবে : এইউবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দক্ষতা উন্নয়নসহ দেশের উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি নিশ্চিত করতে হবে : এইউবি উপাচার্য

|| নিউজ ডেস্ক ||দেশের উচ্চশিক্ষায় আগামী দিনের রূপরেখা নির্ধারণে একগুচ্ছ প্রস্তাবনা জানিয়েছেন বেসরকারি উচ্চশিক্ষালয় সংশ্লিষ্টরা। ‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব প্রস্তাবনা পেশ করা হয়। সোমবার (০৭ অক্টোবর) রাজধানীর বনানীতে এপিইউবির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবণা উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। উপস্থাপনায় তিনি দেশ এবং দেশের বাইরের উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।তিনি গবেষণা এবং দক্ষতা উন্নয়নসহ দেশের উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সমস্ত নিয়োগ যোগ্যতা অভিজ্ঞতা এবং গবেষণার উৎ্পাদনশীলতা দ্বারা প্রমাণিত মেধা—ভিত্তিক হওয়া উচিত। বর্তমান জটিল, ...