চীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিক ফোরামের মূল আলোচক ড্যাফোডিলের চেয়ারম্যান ড. সবুর খান
|| নিউজ ডেস্ক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি)-এর প্রেসিডেন্ট ড. মোঃ সবুর খান ‘উচ্চ শিক্ষার ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)’- শীর্ষক আলোচনার মূল বক্তা হিসেবে চীনে এক আন্তর্জাতিক পর্যায়ের ফোরামে অংশ নেন।বুধবার (১৬ অক্টোবর) চীনের ঝেংঝৌ-এ সিয়াস ইউনিভার্সিটির আয়োজনে ‘চায়না হায়ার এডুকেশন অ্যাসোসিয়েশন’ এবং ‘হেনান এডুকেশন অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ’-এর সহযোগিতায় ‘চতুর্থ সেন্ট্রাল চায়না হায়ার এডুকেশন (ইন্টারন্যাশনাল) ফোরাম’-এ মূল বক্তব্য প্রদান করেন ড. মোঃ সবুর খান। এসময় তিনি উচ্চশিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নে এআই প্রযুক্তি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।মূল বক্তব্য প্রদানকালে ড. মোঃ সবু...










