ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ল্যাঙ্গুয়েজ মেটামরফোসিস বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস (বিআইএল) এর আয়োজনে “ভাষার রূপান্তর: ডিকলোনিয়াল প্রেক্ষাপটে ভাষা শিক্ষার প্রভাব” শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্প্রতি শেষ হয়েছে। এই কনফারেন্সে ভাষা শিক্ষায় উপনিবেশিক ধাঁচের প্রভাব এবং তা থেকে উত্তরণের জন্য অন্তর্ভুক্তিমূলক ও রূপান্তরমুখী পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।আজ সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির অফিস অফ কমিউনিকেশন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০০ জনেরও বেশি শিক্ষক-গবেষক-শিক্ষার্থী অংশ নেন। তিনদিনব্যাপী এই কনফারেন্সে ছিল ছয়টি মূল প্রবন্ধ, দুইটি প্লেনারি সেশন, একটি কলোকুইয়াম এবং ১৫১টি প্রেজেন্টেশন। ভাষাগত বৈচিত্র্য, বহুভাষিক শিক্ষা, ডিকলোনিয়াল পাঠ্যক্রমের উন্নয়ন, ভাষা নীতি, ভাষাগত...










