Thursday, October 22

সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে আইন বিভাগ। উজ্জ্বল আলো, হাসি, আর তারুণ্যের উদ্দীপনায় ভরপুর এই আয়োজন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের আত্মবিশ্বাসকে উদ্দীপ্ত করতে এক অসাধারণ উদ্যোগ হয়ে উঠেছিল।প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা ফিতা কেটে উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অতিথিবৃন্দ।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির প্রিন্সিপাল এডভাইজার, রেজিস্ট্রার ও আইন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রিন্সিপাল এডভাইজর এবং ভা...
ঢাবির বঙ্গবন্ধু হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির বঙ্গবন্ধু হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল ইউনিট বাঁধন-এর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদ এবং হল ইউনিট বাঁধন-এর উপদেষ্টা শিক্ষক এস এম তানজিল শাহ্ বক্তব্য রাখেন।হল ইউনিট বাঁধন-এর সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম সঞ্চালিত অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়।...
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়
খেলাধুলা, সর্বশেষ

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

|| স্পোর্টস ডেস্ক ||সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ ইউকেটে হারিয়ে সিরিজ জয় করেছে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দল। আঁটসাঁট বোলিংয়ে প্রাথমিক কাজটা আগেই সেরে রেখেছিলেন টাইগ্রেস বোলাররা। এতে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ১৯৩ রান। বিপরীতে, ফারজানা হক পিংকির হাফসেঞ্চুরি ও নিগার সুলতানা জ্যোতির ৪০ রানের সুবাদে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশের বাহিনীরা।এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা দুটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কাকতালীয়ভাবে দুটি সিরিজই শেষ হয় ১-০ ব্যবধানে। আইরিশদের মাটিতে অনুষ্ঠিত দুই সিরিজে সমান একটি করে জয় দুই দলের। বাংলাদেশ এবার প্রথমবার ঢাকার মাটিতে চলমান সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো। ফরম্যাটটিতে সিরিজের শেষ ম্যাচে ২ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।১৯৪ রানের লক্ষ্য তাড়ায় দে...
আরও কমলো পেঁয়াজের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আরও কমলো পেঁয়াজের দাম

|| অর্থনীতি ডেস্ক ||একদিনের ব্যবধানে আরও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম।শনিবার (৩০ নভেম্বর) সকালে হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা শুক্রবার বিক্রি হয়েছিল ৭০ টাকায়। অন্যদিকে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় আলু ৬০ টাকায় এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এদিকে সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় দাম কমেছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।হিলি কাস্টমসের তথ্যমতে, গত বৃহস্পতিবার ভারতীয় ৫৫টি ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩টি ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।...
ঢাকার নারিন্দায় মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

ঢাকার নারিন্দায় মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকার নারিন্দায় জিকরুল্লাহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) মাগরিবের নামাজের পরে সুফি সেন্টারে (বারগাহে চিশতিয়া আলীয়া দরবার শরীফ) এই মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলে জিকিরের তা'লীম প্রদান করেন পীর খাজা ওসমান ফারুকী (খাজা'জী)। তিনি মাহফিলের শুরুতে আলোচনায় বলেন-আমাদের চেতনা মন, প্রাণ ও কেবলমাত্র দেহের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, মনের চেতনার নিচে এবং উর্ধ্বে চেতনার আরও অনেক স্তর রয়েছে সাধারণভাবে সেসবের নাগাল আমরা পাই না। কারণ, সেই ঊর্ধ্বতর চেতনাকে উপলব্ধি করার শিক্ষা আমরা পাইনি। উদাহরণস্বরূপ বলা যায় যে, আলোর ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ-দৈর্ঘ্য আমাদের সাধারণ দৃষ্টির গোচরে আসলেও ৪০০ ন্যানোমিটারের নিচে এবং ৭০০ ন্যানোমিটারের ওপরের তরঙ্গ আমরা খালি চোখে দেখতে পাই না। যেমন, অতিবেগুনি রশ্মি, এক্স-রে ইত্যাদি। খালি চোখ...
রায়পুরায় বিদ্যুৎ সাশ্রয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় বিদ্যুৎ সাশ্রয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি।সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘দেশের টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করা জরুরি। এর জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, উপজেলা বিএনপ...
জুলাই বিপ্লবে ভারতের পররাষ্ট্র নীতির মারাত্মক বিপর্যয় হয়েছে: মাহমুদুর রহমান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই বিপ্লবে ভারতের পররাষ্ট্র নীতির মারাত্মক বিপর্যয় হয়েছে: মাহমুদুর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই বিপ্লবে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতনের মাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। এই পরাজয় ভারত সহজে মেনে নেবে না, ষড়যন্ত্র চলছে- বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। শুক্রবার (২৯ নভেম্বর) আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত চতুর্থ এমআইইউ মিডিয়া অলিম্পিয়াডে তিনি এই মন্তব্য করেন।বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক জ্যেষ্ঠ সচিব মো: ফজলুর রহমান। বিশেষ অতিথ...
আবরারকে নিয়ে চলচ্চিত্র ‘রুম নম্বর ২০১১’, মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর
বিনোদন, সর্বশেষ

আবরারকে নিয়ে চলচ্চিত্র ‘রুম নম্বর ২০১১’, মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

|| বিনোদন ডেস্ক ||২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’ চলচ্চিত্রটি।এতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। জিসান এর আগে মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু চলচ্চিত্রের দৃশ্য রিমেক করে আলোচনায় আসেন।জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে।‘রুম নম্বর ২০১১’ চলচ্চিত্রটি...
বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে জামিন দিয়েছে আদালত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে জামিন দিয়েছে আদালত

|| নিউজ ডেস্ক ||জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে মানহানির মামলায় জামিন দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদীপক্ষ তার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত এ মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন ...
আত্মসমর্পণ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই উর্মি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

আত্মসমর্পণ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই উর্মি

|| নিউজ ডেস্ক ||বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।এর আগে, গত ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ অক্টোবর আসামি তাপসী তাবাসসুম উর্মি শুধু শহিদ আবু সাঈদ ...