Thursday, October 22

সর্বশেষ

শুভেন্দু বাবুকে মোদী-হাসিনার রাজনীতি ছাড়তে বললেন বিএনপি নেতা বকুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শুভেন্দু বাবুকে মোদী-হাসিনার রাজনীতি ছাড়তে বললেন বিএনপি নেতা বকুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামীলীগের নেতাকর্মী সবাইকে বিপদে ফেলেছেন। আজকে যদি সে দেশে থাকতেন, এরেস্ট হতেন, জেলে যেতেন, নেতাকর্মীরা কিছুটা মিছিল করার সুযোগ পেতো, মাঠে থাকতে পারতো। হাজার হাজার মানুষকে গুলি করে মেরে এই মহিলা পালিয়ে গিয়ে আওয়ামীলীগকে যেমন বিপদে ফেলেছেন, যারা নিহত হয়ছে তাদেরকে বিপদে ফেলেছেন, আজকে আমাদেরেকে বিপদে ফেলার জন্য ইন্ডিয়া বসে বসে চক্রান্ত করছেন। ফ্যাসিস শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে দেশে এনে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই চলবে।নরসিংদীর রায়পুরায় প্রবাসী বিএনপি সমর্থক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষো কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এসব কথা বলেন।শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার পলাশতলী বাজার ম...
ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি : সভাপতি ইউসুফ ও সেক্রেটারি মাহবুব
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি : সভাপতি ইউসুফ ও সেক্রেটারি মাহবুব

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৫ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ইউসুফ আহমাদ মানসুরকে সভাপতি ও শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল নির্বাচন করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি হয়েছেন মুনতাসির আহমাদ।আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে আয়োজিত ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।কেন্দ্রীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণার আগে ১৩ দফা উপস্থাপন করেন ইউসুফ আহমদ মানসুর।দফাগুলোর মধ্যে- স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনকে বিচারের আওতায় এনে বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার; জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী, হামলার নির্দেশদাতা ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা; ভারতীয় আগ্রাসন প্রতিরো...
আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল : আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল : আলীম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের কল্যাণের জন্য, আগামীর রাষ্ট্র হবে জনসাধারণের রাষ্ট্র, যেখানে কোনো অনিয়ম-দূর্নীতি থাকবে না, সবার সমঅধিকার থাকবে। শিক্ষার মান উন্নয়ন হবে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে আদাচাকি উচ্চবিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবু শাহীন মল্লিকের সভাপতিত্বে সভায় আমিরুল ইসলাম খান আলীম বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ স্বৈরশাসক দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নিয়েছিল। ছাত্র-জনতা মিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। বিএনপি জনগণের ভোট নি...
“রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” পেল ইউআইটিএসের সাতাশ মেধাবী শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ

“রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” পেল ইউআইটিএসের সাতাশ মেধাবী শিক্ষার্থী

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে শরৎকালীন সেমিস্টার ২০২৪-এর প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন মেধাবী শিক্ষার্থীকে “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও মেধাবী শিক্ষার্থীদেরকে এই বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসা...
রায়পুরায় মহান বিজয়, শহিদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় মহান বিজয়, শহিদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||রায়পুরা উপজেলায় মহান বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন দলের নেতাকর্মীগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।সভায় আগামী ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার মধ্যে পালন করার জন্য গৃহীত নানা কর্মসূচ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীস্থ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের "সেমিস্টার-ডে, ২০২৪" গত শনিবার (৩০ নভেম্বর) গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে উদযাপন করা হয়েছে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে দিনটি ছিল আনন্দে পরিপূর্ণ।বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপনবিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধারণ সব আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকম খেলাধুলা, সাঁতার কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, উন্মুক্ত মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি নীলাম্বরী রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ।দিনব্যাপী আয়োজনের শুরুটা খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে হলেও দিনটির প্রধান আকর্ষণ ছিল বিকেল বেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শুরু হয় একটি দলীয়...
একজোট হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
জাতীয়, সর্বশেষ

একজোট হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

|| নিজস্ব প্রতিবেদক ||ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে জানিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি এক্যৈর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।সংলাপের সূচনা বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘আমাদের এই বিরাট অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা একে মুছে দিতে চায়। আড়াল করতে চায়। এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। এর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে। এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়।’বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে এমন ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথ...
ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-তে “রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ” শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) “চতুর্থ শিল্প বিপ্লব এবং ভবিষ্যত সমাজ: পরিবর্তনশীল প্রযুক্তির পরিবর্তনশীল প্রভাব” শীর্ষক একটি বিশেষ সেমিনারের মাধ্যমে ইউআইইউ ক্যাম্পাসে সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক এবং আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো এম জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন, ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, ইউআইইউ স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স’র ডিন প্রফেসর ড. হামিদুল হক, স্কুল অব সায়েন্...
চিন্ময়ের জামিন শুনানি পেছাল
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

চিন্ময়ের জামিন শুনানি পেছাল

|| নিউজ ডেস্ক ||রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ২ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তী এ শুনানির দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইস উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।শুনানির তারিখ বুধ ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি। তাই রবিবার আদালত শুনানির নতুন তারিখ ঘোষণা করেন।গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। পরে ত্রিমুখী সংঘর্ষে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে। যিনি সরকারি কৌঁসুলি হিসেবে নিযুক্ত হয়েছিলেন সম্প...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও প্রকাশনার প্রতি উৎসাহিত করতে সম্প্রতি এই প্রতিযোগিতার আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে (সিএসই)।সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।প্রেসিডেন্স ইউনিভার্সিটিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীসহ অতিথিবৃন্দ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও সিএসই ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার জমজমাট এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এই ইভেন্ট ঘিরে বিভিন্ন ডিপার্টমেন্টের সাধার...