ইবি’র নতুন প্রো-ভিসিকে আল-কুরআন বিভাগের সংবর্ধনা
|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর ) বেলা ১১টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হচ্ছে একটি সুশৃঙ্খল বিভাগ। এ বিভাগের মর্যাদা ভিন্ন। অন্য কোনো বিভাগের সাথে এ বিভাগের তুলনা করা যায় না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে বিভাগগুলোর মাধ্যমে শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল তার মধ্যে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অন্যতম। এ বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. এয়াকুব আলী আজ প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করায় এ বিভাগ গর্বিত বলে আমি মনে করি।বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন ম...










