আন্তর্জাতিক বাঘ দিবস আজ: সুন্দরবনে সংখ্যা বাড়লেও কাটেনি শঙ্কা
|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার (২৯ জুলাই) পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক বাঘ দিবস’। সুন্দরবনে সার্বিক বাঘের সংখ্যা কিছুটা বাড়লেও খাদ্যসংকট, চোরাশিকারি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাণীটির অস্তিত্ব নিয়ে এখনো শঙ্কা কাটেনি।সর্বশেষ ২০২৪ সালের জরিপ অনুযায়ী, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৫টিতে, যা ২০১৮ সালের শুমারিতে ছিল ১১৪টি। এছাড়া জরিপে ২১টি বাঘশাবকের ছবিও পাওয়া গেছে। তবে বনের অভ্যন্তরে বড় নদ-নদী, সীমানা সংকোচন এবং শিকারিদের দৌরাত্ম্যে বাঘের প্রজনন ও স্বাভাবিক জীবনযাত্রা এখনো নানা চ্যালেঞ্জের মুখে। বন বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ বছরে সুন্দরবনে ৯১টি বাঘের মৃত্যু হয়েছে এবং বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২৫ জন বনজীবী। তবে আশার কথা হলো, ২০২৪ সালের পর সুন্দরবনে আর কোনো বাঘ মৃত্যুর খবর পাওয়া যায়নি।বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভা...










