যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ: ১৮ মরদেহ উদ্ধার
|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সংঘর্ষের ঘটনায় নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।সিবিএস নিউজকে উদ্ধৃত করে বিবিসির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর পটোম্যাক নদী থেকে ১৮টি মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।গতকাল বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে স্থানীয় সময় একটি বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানায়।পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আর ক্রু ছিলেন ৪ জন। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে তিন সেনাসদস্য ছিলেন।টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযো...










